যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীর সন্তানদেরও বিতাড়ন করা উচিত: রিপাবলিকান সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২৫, ২২:৪৮আপডেট : ২৯ জুন ২০২৫, ২২:৪৮

যুক্তরাষ্ট্রের মাটিতে অবৈধ অভিবাসীদের সন্তান জন্ম নিলে মা-বাবার সঙ্গে তাদেরও তাড়িয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন রিপাবলিকান সিনেটর মার্কওয়েন মুলিন। রবিবার (২৯ জুন) মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

অনুষ্ঠানের সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকার তাকে প্রশ্ন করেন, যে-সব অবৈধ অভিবাসীর সন্তান মার্কিন ভূখণ্ডে জন্ম নিয়েছে, সংবিধান অনুযায়ী তারা তো যুক্তরাষ্ট্রের নাগরিক। সেক্ষেত্রে, মা-বাবাকে বিতাড়ন করলে সন্তানদের পরিণতি নিয়ে সম্ভাব্য পদক্ষেপ জানতে চান তিনি।

জবাবে মুলিন বলেন, মা-বাবার সঙ্গে সন্তানের বিচ্ছেদ ঘটানোর তো কোনও প্রয়োজন নেই। মা-বাবাকে যেখানে পাঠানো হবে, সন্তানদেরও সেখানে যাওয়া উচিত।

মার্কিন সর্বোচ্চ আদালত থেকে শুক্রবার দেওয়া এক রায়ের প্রেক্ষাপটে মুলিনকে ওই প্রশ্ন করা হয়। ওই রায়ের কারণে যুক্তরাষ্ট্রের একাধিক প্রদেশে ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী জন্মস্থান নীতিতে নাগরিকত্বের সুবিধা সংকুচিত হতে পারে।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম