যুক্তরাজ্যে চীনা কোম্পানিগুলো নিরাপত্তা হুমকি নয়, বরং অংশীদার: চীনা রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক
০২ জুলাই ২০২৫, ১৪:০৪আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৪:০৪

যুক্তরাজ্যে বিনিয়োগকারী চীনা কোম্পানিগুলো জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং তারা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা অংশীদার বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চাং চ্যকুয়াং। সোমবার (৩০ জুন) লন্ডনে অনুষ্ঠিত সিটি উইক ২০২৫-এর নেট জিরো ফাইন্যান্স ইনোভেশন সামিট-এ বক্তব্য দেওয়ার সময় এই মন্তব্য করেন তিনি। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।

তিনি বলেন, চীনা কোম্পানিগুলো যুক্তরাজ্যে এসেছে আপনাদের অর্থনীতি ধ্বংস করতে বা জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করতে নয়। তারা এসেছে আপনাদের অর্থনীতির সঙ্গে একসঙ্গে বেড়ে উঠতে, কর্মসংস্থান সৃষ্টি করতে, কর রাজস্ব বাড়াতে এবং পারস্পরিক উপকার নিশ্চিত করতে।

সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রিটিশ আইনপ্রণেতা ও আর্থিক খাতের তিন শতাধিক নেতা ও প্রতিনিধি।

চীনা রাষ্ট্রদূত আরও বলেন, বাণিজ্য, অর্থনীতি, প্রযুক্তি এবং শিক্ষার ক্ষেত্রে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা যুক্তরাজ্যকে তার অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য পূরণে, জীবনযাত্রার ব্যয় হ্রাসে এবং নেট-জিরো অর্থনীতির পথে রূপান্তর ত্বরান্বিত করতে সহায়তা করবে।

চাং বলেন, বিদেশি কোম্পানিগুলোর অবদানকে চীন অত্যন্ত মূল্যায়ন করে এবং বিশ্বজুড়ে, বিশেষত যুক্তরাজ্যের ব্যবসাগুলোকেও স্বাগত জানায়।

/এএ/এসকে/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের