ছাঁটাই হচ্ছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১৩৫৩ জন কর্মী

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২৫, ১৩:৩৩আপডেট : ১২ জুলাই ২০২৫, ১৩:৩৩

ছাঁটাই হচ্ছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক হাজার ৩৫৩ জন কর্মী। জনবল পুনর্গঠনের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

সিএনএনের হাতে আসা একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তি যাচাই করে প্রতিবেদনে বলা হয়, মার্কিন সময় শুক্রবার (১১ জুলাই) ওই ব্যক্তিদের অব্যাহতি দেওয়ার কথা। এই আওতায় রয়েছেন মন্ত্রণালয়ের এক হাজার ১০৭ জন জন প্রশাসন এবং ২৪৬ জন পররাষ্ট্র কর্মকর্তা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাঁটাই তালিকায় যেসব পররাষ্ট্র কর্মকর্তার নাম রয়েছে, তাদের প্রথমে ১২০ দিনের প্রশাসনিক ছুটিতে রাখা হবে আর জনপ্রশাসন কর্মকর্তাদের জন্য এ মেয়াদ ৬০ দিন। এরপর আনুষ্ঠানিকভাবে তাদের চাকরির মেয়াদ শেষ হবে।

এই পরিবর্তনের ফলে মন্ত্রণালয়ের শত শত কার্যালয় ও ব্যুরো বিলুপ্ত বা পুনর্গঠন করা হচ্ছে বলে প্রতিবেদনে দাবি করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চাকরিচ্যুত এবং স্বেচ্ছায় পদত্যাগকারী মিলিয়ে মোট হাজার তিনেক মানুষ মন্ত্রণালয় ত্যাগ করছেন।

চলতি বছর এপ্রিল মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রথমবারের মতো মন্ত্রণালয় পুনর্গঠনের ঘোষণা দেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পদক্ষেপের মাধ্যমে কূটনৈতিক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে অভ্যন্তরীণ সুশৃঙ্খলা নিশ্চিত করা হচ্ছে।

/এসকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম