ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২৫, ১৪:৩৭আপডেট : ১২ জুলাই ২০২৫, ১৪:৩৭

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে এক দফা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার (১২ জুলাই) ভোরে হওয়া এই হামলায় রোমানিয়া সীমান্তবর্তী চেরনিভসিতে অন্তত দুজন প্রাণ হারান। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, লেভিভ, লুটস্ক এবং চেরনিভসির মতো পশ্চিমাঞ্চলীয় শহরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অন্যান্য অঞ্চলেও হামলার ঘটনা ঘটেছে।

রাশিয়া ‘সন্ত্রাস’ বৃদ্ধি করছে অভিযোগ করে তিনি আরও বলেন, শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে মস্কো। এতে বেসামরিক লোকজন হতাহত হচ্ছেন।

ওই পোস্টে রাশিয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপের জোরালো আহ্বান জানিয়েছেন সিবিহা।

রাশিয়ার ‘যুদ্ধযন্ত্র’ প্রতিদিন শত শত ধ্বংসাত্মক অস্ত্র তৈরি করছে বলে সতর্ক করেন সিবিহা। তিনি বলেন, এর ব্যাপকতা শুধু ইউক্রেন নয়, গোটা ট্রান্সআটলান্টিক অঞ্চলের জন্য হুমকি।

চেরনিভসকি অঞ্চলের গভর্নর রুসলান জাপারানিউক জানান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় শহরে দুজন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন। শহরের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং অনেক আবাসিক ভবন ও সরকারি অফিস ক্ষতিগ্রস্ত হয়।

পোল্যান্ড সীমান্তবর্তী লেভিভ শহরের মেয়র আন্দ্রি সাদোভি জানান, সেখানে একটি বিশ্ববিদ্যালয়, আদালত চত্ত্বরসহ ৪৬টি আবাসিক ভবন এবং ২০টির মতো ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

/এসকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে