হাইতিতে অপরাধচক্রের নৃশংসতার বলি ৫ হাজার মানুষ: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই ২০২৫, ১০:২৭আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১০:২৭

ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে অপরাধীদের মধ্যে সংঘাত মারাত্মক আকার ধারণ করেছে। জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, বিগত এক বছরে সংঘবদ্ধ অপরাধীদের নৃশংসতায় প্রাণ হারিয়েছেন প্রায় হাজার পাঁচেক মানুষ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার (ওএইচসিএইচআর) পক্ষ থেকে শুক্রবার (১১ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়। এতে বলা হয়, গত কয়েক মাসে নৃশংসতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। দেশটির রাজধানী পোর্ট-আউ-প্রিন্সকে ঘিরে সবচেয়ে বেশি সহিংসতা বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনটি নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হন হাইতিতে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং মানবিক সমন্বয়ক উলরিকা রিচার্ডসন। তিনি বলেন, রাজধানীর বাইরে রাষ্ট্রের শক্তি যেখানে প্রায় অনুপস্থিত, সেখানে প্রতিনিয়তই মারাত্মক আকারে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে।

উত্তর আমেরিকায় অবস্থিত ছবির মতো সুন্দর দ্বীপ দেশটির জনসংখ্যা ১ কোটি ১০ লাখের মতো। অথচ অপরাধীদের নৃশংসতায় এখানে লাখ লাখ মানুষের জীবন ভয়াবহ হয়ে উঠছে।

গত বছর অক্টোবর থেকে চলতি বছরের জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশটিতে অপরাধীদের নৃশংসতায় চার হাজার ৮৬৪ জন মানুষ নিহত হয়েছেন। রাজধানী ও এর আশেপাশেই প্রাণ গেছে হাজারের বেশি মানুষের।

এই সময়ের মধ্যে ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ।

হাইতিতে অপরাধীদের নিয়ন্ত্রণ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তাদের তাণ্ডবে স্থানীয় নিরাপত্তা বাহিনীর টিকে থাকাই দায় হয়ে পড়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোও তাদের কার্যক্রম সীমিত করতে বাধ্য হচ্ছে।

দেশটির অন্যতম চিকিৎসাকেন্দ্র ইউনিভার্সিটি হসপিটাল অব মিরেবালাইজসহ একাধিক স্বাস্থ্যকেন্দ্র তাদের কার্যক্রম সীমিত, এমনকি অনেক ক্ষেত্রে বন্ধ রাখতেও বাধ্য হচ্ছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, রাজধানী পোর্ট-আউ-প্রিন্সের আশেপাশে কেবল ২৫ শতাংশ স্বাস্থ্যকেন্দ্র কাজ করছে। ফলে, হাইতির নাজুক স্বাস্থ্যখাতের অবস্থা আরও বেহাল হয়ে পড়েছে।

প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, অপরাধীদের দোর্দণ্ড প্রতাপে হাইতির মানবাধিকার পরিস্থিতি এতোটাই সংকটের মধ্যে পড়েছে যে, পুরো দেশটি অস্থিতিশীল হয়ে উঠছে এবং এর প্রভাবে আঞ্চলিক অস্থিরতা সৃষ্টির ঝুঁকি রয়েছে।

এই অবস্থা থেকে উত্তরণে হাইতির রাষ্ট্রযন্ত্রের সক্ষমতা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সমর্থন দেওয়া উচিত বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন রিচার্ডসন।

/এসকে/
সম্পর্কিত
ছুটির মুখেই ধাক্কা: যুক্তরাষ্ট্রে রেকর্ড চড়া জ্বালানির দাম
‘সব আছে, কিন্তু বাংলা কোথায়?’: পশ্চিমবঙ্গের পর্যটন ভিডিও নিয়ে ট্রল
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
সর্বশেষ খবর
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক