ভিসা কার্ডকে পিছনে ফেললো ভারতের ইউপিআই, দৈনিক লেনদেন ৬৫ কোটি রুপি

রক্তিম দাশ,কলকাতা
১৫ জুলাই ২০২৫, ১৬:১০আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৬:২৬

ভারতের ডিজিটাল লেনদেনে ভিসা কার্ডের ব্যবহার টপকে গেলো দেশটির নিজস্ব ব্যবস্থা ইউনিভায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই। সর্বশেষ হিসাব অনুযায়ী, এই ব্যবস্থায় মাসে প্রায় দু হাজার কোটি এবং দৈনিক ৬৫ কোটি রূপির বেশি লেনদেন হচ্ছে।

অর্থনীতিবিদরা বলছেন, এই মাধ্যম ব্যবহার সহজ ও ঝামেলাহীন। কেবল একটি স্মার্টফোন ও একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই ইউপিআই ব্যবহার করা যায়। ভিন্ন ব্যাংকে থাকলেও টাকা ট্রান্সফার করা যায় কয়েক সেকেন্ডে।

এখন পর্যন্ত ইউপিআই একমাত্র পেমেন্ট ইকোসিস্টেম, যেখানে ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল অ্যাপ, কিউআর কোড, ফোন নম্বর, এমনকি নাম দিয়েও টাকা পাঠানো যায়।

এর ফলে নিম্ন-আয় ও গ্রামীণ মানুষদের এতে অন্তর্ভুক্ত করা গেছে।

খুদে ব্যবসায়ী থেকে শুরু করে ভ্যানচালক বা চা-ওয়ালাও এখন ইউপিআই গ্রহণ করছে। এতে নগদ টাকায় লেনদেনের নির্ভরতা হ্রাস পেয়েছে।

আন্তর্জাতিক আর্থিক সংস্থা (আইএমএফ) সম্প্রতি এক রিপোর্টে বলেছে, ভারতের ইউপিআই শুধু একটি দেশীয় পেমেন্ট সিস্টেম নয়, এটি উন্নয়নশীল দেশগুলির জন্য ডিজিটাল অর্থনীতির একটি নমুনা মডেল।

ইউপিআই এখন ভারত সীমা ছাড়িয়ে যাচ্ছে। ইতিমধ্যে নেপাল, ভুটানে এটি সম্পূর্ণরূপে চালু হয়েছে। সিঙ্গাপুরের ‘পে-নাউ’ এর সঙ্গে এটি যুক্ত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে এনআইপিএল এবং মাশরুক এর অংশীদার।

শিগগিরই যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাপানে এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।

উন্নত নিরাপত্তা ব্যবস্থার জন‍্য ইউপিআই ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক নিরাপত্তা যুক্ত করা হচ্ছে। স্মার্টফোন ছাড়াও লেনদেনের জন‍্য অফলাইন ইউপিআই ও ‘হাই-টেক ফিচার ফোন’ লেনদেন ব্যবস্থা চালু হচ্ছে।

এনপিসিআইয়ের প্রধান নির্বাহী দিলীপ বলেছেন, ইউপিআই হচ্ছে ভারতের ডিজিটাল অর্থনীতির মেরুদণ্ড। আমাদের লক্ষ্য, আগামী পাঁচ বছরে একে ১০টি বড় দেশের পেমেন্ট সিস্টেমে রূপান্তরিত করা।

/এসকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম