ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ হারালেন ৯৪ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই ২০২৫, ০৯:৫০আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৯:৫০

গাজায় চলমান ইসরায়েলি হামলায় সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী অন্তত ৯৪ জন নিহত এবং সাড়ে তিনশ জন আহত হয়েছেন। ফলে, অবরুদ্ধ উপত্যকাটিতে মৃতের সংখ্যা ৫৮ হাজার ৭০০ জনের কাছে পৌঁছালো। তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি তাদের বৃহস্পতিবারের (১৭ জুলাই) প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ৯৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই একই সময় হামলায় আরও ৩৬৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক লাখ ৩৯ হাজার ৯৭৪ জনে।

ওই বিবৃতিতে আরও জানানো হয়, হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকা পড়ে আছেন।উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না বলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৩২ জনের বেশি আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এখন পর্যন্ত এই ধরনের ঘটনায় মোট ৮৭৭ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচ হাজার ৬৬৬ জন।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম