জানালেন শোকবার্তা, ভুল অনুবাদে নিজেই হলেন মৃত: ক্ষমা চাইলো মেটা

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুলাই ২০২৫, ১৩:২৯আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১৩:৩৮

ভারতের এক মুখ্যমন্ত্রীর শোকবার্তাকে ভুল অনুবাদ করে উলটো তার মৃত্যু সংবাদ প্রকাশ করেছে ফেসবুক। পরে অবশ্য মূল প্রতিষ্ঠান মেটার তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া হয়। তবে তাদের বিরুদ্ধে সমালোচনা এমন তুঙ্গে উঠেছে যে, কন্নড় ভাষায় নির্ভুলতা নিশ্চিতের আগ পর্যন্ত স্বয়ংক্রিয় অনুবাদ ব্যবস্থা স্থগিতের দাবি করা হচ্ছে।

ঘটনা হচ্ছে, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াহ কন্নড় ভাষার অভিনেত্রী বি সারোজা দেবীর মহাপ্রয়াণে শোক প্রকাশ করে মঙ্গলবার (১৫ জুলাই) একটি স্ট্যাটাস দেন।ফেসবুক ও ইনসটাগ্রাম প্ল্যাটফর্মে শেয়ার করা ওই পোস্ট স্বয়ংক্রিয়ভাবে অনূদিত হয়ে ইংরেজিতে জানায়, সিদ্দারামাইয়াহ নিজেই নাকি পরপারে চলে গেছেন।

এই ভুলের খবর ছড়িয়ে পড়ার পর তা সংশোধনের চেষ্টা করে মেটা। বৃহস্পতিবার প্রতিষ্ঠানের এক মুখপাত্র ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছে, কন্নড় ভাষার ভুল অনুবাদের সংশোধন করা হয়েছে। আমরা এই ঘটনার জন্য ক্ষমাপ্রার্থী।

সিদ্দারামাইয়াহর ওই পোস্টের ইংরেজি অনুবাদ শুক্রবার যাচাই করেছেন বিবিসি প্রতিনিধি। সেখানে লেখা ছিল, একাধিক ভাষার তারকা, জ্যেষ্ঠ অভিনেত্রী বি সারোজাদেবী যিনি গতকাল মারা গেছেন, তার (সিদ্দারামাইয়াহ) নিজের শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

ওই ভ্রান্তির পর মেটার স্বয়ংক্রিয় অনুবাদ সুবিধার তুলোধুনো করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়িয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করার অভিযোগ তুলে তিনি বলেন, অফিসিয়াল কোনও বিষয়ে এই মাত্রার ভুলের ফলাফল আরও মারাত্মক হতে পারত।

বৃহস্পতিবার মেটার উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন সিদ্দারামাইয়াহর মিডিয়া পরামর্শক কে ভি প্রভাকর। ভবিষ্যতে এমন ভুল এড়াতে কন্নড় ভাষার বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার অনুরোধ করে তিনি দাবি করেন, নির্ভুলতা নিশ্চিতের আগ পর্যন্ত কন্নড় ভাষার স্বয়ংক্রিয় অনুবাদ যেন স্থগিত রাখা হয়।

অবশ্য, কন্নড় অনুবাদের নির্ভুলতার মানোন্নয়নের আগ পর্যন্ত আসলেও স্বয়ংক্রিয় অনুবাদ ব্যবস্থা স্থগিত রাখা হবে কিনা, এ বিষয়ে মেটার পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

তথ্যসূত্র: বিবিসি

/এসকে/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম