আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উত্তরার বিমান দুর্ঘটনার খবর

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুলাই ২০২৫, ১৮:১৭আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৮:১৭

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ১৮ জন নিহতের কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। আহত হয়েছে ১৬৪ জন। সোমবার (২১ জুলাই) বিকাল ৫টায় এ তথ্য জানানো হয়।

এই দুর্ঘটনার খবর বিশ্বের একাধিক সংবাদমাধ্যমে উঠে এসেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানির তথ্য দিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। তাদের শিরোনাম ছিল, ‘কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তে নিহত অন্তত ১৯’। রয়টার্সের বরাতে একই শিরোনামে প্রতিবেদন করেছে চীনা সংবাদমাধ্যম সিজিটিএন।

১৯ জন নিহত এবং শতাধিক আহতের তথ্য জানিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শিরোনাম করেছে, ‘বাংলাদেশের স্কুলে বিমানবাহিনীর জেট বিধ্বস্তে অন্তত ১৯ জন নিহত’।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস শিরোনাম করেছে, ‘স্কুলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশের সামরিক বিমান, নিহত অন্তত ১৯’। মার্কিন বার্তাসংস্থা এপির শিরোনামে বলা হয়েছে, ‘ঢাকার স্কুলে বাংলাদেশ বিমানবাহিনীর জেট বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ১৬’।

রয়টার্সের বরাতে ১৯ জন নিহত এবং শতাধিক আহতের প্রতিবেদন করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। তাদের শিরোনাম, ‘ঢাকার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ জেট বিধ্বস্তে নিহত ১৯, আহত শতাধিক’।

এছাড়া, উত্তরায় বিমান দুর্ঘটনার খবর দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ, সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমস, পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। এনডিটিভি, ডেকান হেরাল্ড, টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের প্রধান প্রায় সব সংবাদমাধ্যমেও এ খবর প্রকাশ পেয়েছে।

/এসকে/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের