পাকিস্তান, চীনসহ বিভিন্ন দেশের ভাড়াটে সেনা ব্যবহার করছে রাশিয়া: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৪ আগস্ট ২০২৫, ২৩:৩২আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ২৩:৩২

আবারও রাশিয়ার বিরুদ্ধে বিদেশি সেনা ব্যবহারের অভিযোগ তুললেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে উত্তর কোরিয়ার নিয়মিত বাহিনী নয়, মস্কোর হয়ে এবার যুদ্ধ করছে পাকিস্তান, চীন ও আফ্রিকার ভাড়াটে সেনা (মার্সেনারি)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে সোমবার (৪ আগস্ট) এমন দাবিই করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খারকিভের উত্তরপূর্বাঞ্চলীয় যুদ্ধক্ষেত্র ভভশানস্ক পরিদর্শন শেষে জেলেনস্কি বলেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি এবং লড়াইয়ের গতিপ্রকৃতি নিয়ে সেখানকার কমান্ডারদের সঙ্গে আলোচনা করেছি। সেখানে পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, চীন এবং আফ্রিকা মহাদেশের ভাড়াটে সেনাদের উপস্থিতির তথ্য নিশ্চিত করেছেন আমাদের যোদ্ধারা। এর বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এর আগেও রাশিয়ার বিরুদ্ধে নিজেদের বাহিনীতে চীনা সেনা নিয়োগের জন্য অভিযোগের তীর ছুড়েছিলেন জেলেনস্কি। মস্কোর পক্ষ থেকে এ বিষয়ে কোনও বক্তব্য পাওয়া না গেলেও বেইজিং তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে, গত বছর থেকেই কুরস্ক অঞ্চলে রাশিয়ার হয়ে উত্তর কোরীয় সেনাদের যুদ্ধ করার অভিযোগ রয়েছে।

জেলেনস্কির অভিযোগের প্রেক্ষাপটে ইউক্রেনে অবস্থিত তাজিকিস্তান, উজবেকিস্তান এবং পাকিস্তান দূতাবাসে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স। তবে কোনও পক্ষই তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ইউক্রেনীয় প্রেসিডেন্টের অভিযোগের জবাবে ক্রেমলিনের পক্ষ থেকে কোনও বক্তব্য দেওয়া হয়নি। 

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম