রাশিয়ার তেল ক্রয়ে ভারতের ওপর নাখোশ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৪ আগস্ট ২০২৫, ২৩:৫১আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ২৩:৫১

রাশিয়াকে নাস্তানাবুদ করতে এবার ভারতের ওপর শুল্ক বৃদ্ধি হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ তেল কেনা বন্ধ না করলে এমন পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সোমবার (৪ আগস্ট) এক পোস্টে তিনি বলেন, ভারত কেবল রাশিয়ার তেল কিনেই ক্ষান্ত হচ্ছে না। আরও মোটা অংকের লাভ করার জন্য তারা সেটা আবার উন্মুক্ত বাজারে বিক্রি করছে। এতে রাশিয়ার পরিচালিত যুদ্ধে ইউক্রেনে কত মানুষ মারা যাচ্ছে, সেটা নিয়ে তাদের ভ্রূক্ষেপ নেই।

তিনি বলেন, এজন্য আমি ভারতীয় পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করব।

অবশ্য শুল্কের পরিমাণ নিয়ে স্পষ্ট কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।

এর আগে গত সপ্তাহেও ট্রাম্প ঘোষণা দেন, তিনি ভারতের আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। একই বক্তব্যে, বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশটিকে আরও কিছু ‘অজানা শাস্তি’র মুখে পড়তে হবে বলে হুমকি দিলেও সেগুলোর বিস্তারিত তিনি উল্লেখ করেননি।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক ভারত সরকারের দুই কর্মকর্তা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ট্রাম্পের হুমকির পরও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখা হবে।

/এসকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম