রুশ ড্রোনে ভারতীয় সরঞ্জাম পাওয়ার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২৫, ১৯:১৮আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৯:১৮

ইউক্রেনে হামলার জন্য ব্যবহৃত রুশ ড্রোনে ভারতীয় সরঞ্জামের সন্ধান পাওয়ার দাবি করছেন কিয়েভের কর্মকর্তারা। দেশটির প্রেসিডেনশিয়াল কার্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের তরফ থেকে মঙ্গলবার (৫ আগস্ট) এই অভিযোগ করা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রেসিডেনশিয়াল চিফ অব স্টাফ আন্দ্রিই ইয়েরমাক দাবি করেছেন, যুদ্ধের ময়দান এবং বেসামরিকদের ওপর পরিচালিত হামলায় ব্যবহৃত ড্রোনে ভারতীয় সরঞ্জামের অস্তিত্ব পাওয়া গেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইউক্রেনের অভিযোগ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

এর আগেও রাশিয়ার বিরুদ্ধে বিদেশি শক্তির সহায়তায় হামলা করার অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার তিনি বলেন, মস্কোর হয়ে পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, চীন এবং আফ্রিকা মহাদেশের ভাড়াটে সেনারা যুদ্ধ করার তথ্য রয়েছে তাদের কাছে।

এর আগেও রাশিয়ার বিরুদ্ধে নিজেদের বাহিনীতে চীনা সেনা নিয়োগের জন্য অভিযোগের তীর ছুড়েছিলেন জেলেনস্কি। মস্কোর পক্ষ থেকে এ বিষয়ে কোনও বক্তব্য পাওয়া না গেলেও বেইজিং তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে, গত বছর থেকেই কুরস্ক অঞ্চলে রাশিয়ার হয়ে উত্তর কোরীয় সেনাদের যুদ্ধ করার অভিযোগ রয়েছে।

জেলেনস্কির অভিযোগের প্রেক্ষাপটে ইউক্রেনে অবস্থিত তাজিকিস্তান, উজবেকিস্তান এবং পাকিস্তান দূতাবাসে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স। তবে কোনও পক্ষই তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এছাড়া, ইউক্রেনীয় প্রেসিডেন্টের অভিযোগের জবাবে ক্রেমলিনের পক্ষ থেকে কোনও বক্তব্য দেওয়া হয়নি।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম