ইউক্রেনে যুদ্ধ বন্ধে ট্রাম্পের হুমকি নিয়ে সন্দিহান পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২৫, ২০:৩৩আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ২০:৩৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির সামনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনমনীয় অবস্থান বজায় রাখবেন বলে ধারণা করছেন ক্রেমলিনের কর্মকর্তারা। এদিকে, ইউক্রেনে যুদ্ধ বন্ধে ট্রাম্পের বেধে দেওয়া সময়সীমা শুক্রবার (৮ আগস্ট) শেষ হতে যাচ্ছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওই কর্মকর্তাদের বক্তব্য, ইউক্রেনে রাশিয়ার জয়ের ধারা অব্যাহত আছে বলে বিশ্বাস করেন পুতিন। এছাড়া, প্রায় সাড়ে তিন বছর ধরে পশ্চিমা চাপ সামলানোর পর নতুন দফা কোনও নিষেধাজ্ঞা তাদের বাড়তি ক্ষতি করবে বলেও তিনি মনে করেন না। তাই, অগ্রগতি চালিয়ে যাওয়ার বিষয়ে তিনি অঙ্গীকারবদ্ধ।

ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য পুতিন সম্মত না হলে রাশিয়ার ওপর নতুন দফা নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি, তাদের জ্বালানি তেলের ক্রেতা দেশের ওপরও ১০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। মস্কোর বৃহত্তম ক্রেতার তালিকায় রয়েছে চীন ও ভারত।

ক্রেমলিনের কর্মকর্তারা আরও বলেছেন, ট্রাম্পকে চটানোর কোনও আকাঙ্ক্ষা পুতিনের নেই। তিনি বরং যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সঙ্গে সম্পর্ক উন্নত করার বিষয়ে আশাবাদী। তবে ইউক্রেনে তার যুদ্ধের লক্ষ্য সবচেয়ে বেশি অগ্রাধিকার পাচ্ছে।

এক কর্মকর্তা বলছেন, ইউক্রেনীয় ডোনেস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া এবং খেরসনকে পুরোপুরি মস্কোর অধিকারে নিতে চান পুতিন। এরপর তিনি শান্তি আলোচনার জন্য বসবেন।

কর্মকর্তাদের দাবি, রাশিয়া ও ইউক্রেনীয় আলোচকরা মে মাস থেকে এ পর্যন্ত তিনবার সাক্ষাৎ করেছেন। কিন্তু এগুলোর মূল উদ্দেশ্য ছিল, শান্তি প্রস্তাবে পুতিনের আপত্তি নেই, ট্রাম্পকে সে বিষয় বোঝানো। বাস্তব আলোচনার চেয়ে এতে মানবিক বিনিময় নিয়েই বেশি আলোচনা হয়েছে।

রাশিয়া বলছে, তারা দীর্ঘমেয়াদি শান্তিচুক্তিতে আগ্রহী, তবে দুই পক্ষের অবস্থান এতটাই ভিন্ন যে, তা বাস্তবায়ন জটিল। গত সপ্তাহে পুতিন আলোচনাকে ‘ইতিবাচক’ বলে বর্ণনা করেন।

রাশিয়ার দাবি, ওই চার অঞ্চল থেকে পুরোপুরি ইউক্রেনীয় সেনা প্রত্যাহার, কিয়েভকে নিরপেক্ষ রাষ্ট্রের মর্যাদা মেনে নেওয়া এবং তাদের সামরিক বাহিনীর আকারে সীমিতকরণ। স্বাভাবিকভাবেই, ইউক্রেন এই সব দাবিই প্রত্যাখ্যান করেছে।

তবে আলোচনার সম্ভাবনা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ চলতি সপ্তাহে রাশিয়া সফর করবেন বলে জানা গেছে। এর আগে হোয়াইট হাউজ ও মস্কোর মধ্যে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এর প্রতিক্রিয়ায় সোমবার রাশিয়া ঘোষণা করেছে, তারা মাঝারি ও স্বল্প পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্রে নিজেদের আর কোনও সীমাবদ্ধতা মানতে বাধ্য নয়।

ক্রেমলিনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসব দাবির বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

/এসকে/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের