জুলাই ঘোষণার রাজনীতিকীকরণ হয়েছে বলে দাবি বার্গম্যানের

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২৫, ২৩:৩৬আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০০:১৭

জুলাই ঘোষণাপত্রে বাংলাদেশের পতিত আওয়ামী লীগের চিত্রায়ণে একপাক্ষিক ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে মত প্রকাশ করেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। মঙ্গলবার (৫ আগস্ট) এ বিষয়ে নিজের ফেসবুক প্রোফাইলে এক দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি।

স্ট্যাটাসের শুরুতে তিনি সবিস্তারে লিখেছেন, ঘোষণার কোন অংশগুলো তার কাছে একপাক্ষিক বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মনে হয়েছে। ঘোষণার শুরুতে ১৯৭১ সালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বয়ানটি নিয়ে তিনি বলেছেন, আওয়ামী লীগের আমলে ইতিহাসের রাজনীতি নিয়ে যে সমালোচনা ছিল, এই ঘোষণায় সেটা আরও প্রকট আকার ধারণ করেছে।

ঘোষণার কিছু ভুলও স্পষ্টভাবে তুলে ধরেছেন তিনি। যেমন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত যুদ্ধপরবর্তী দেশ গঠনের বিষয়টি পুরো উপেক্ষা করে আওয়ামী লীগের তৎকালীন শাসনামলকে কেবল একদলীয় শাসনব্যবস্থা (বাকশাল) হিসেবে চিত্রায়িত করা হয়েছে।

এছাড়া, যুদ্ধপরবর্তী দেশে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ব্যর্থতার অভিযোগ তুলে ঘোষণায় দায় চাপানো হয়েছে সংবিধান প্রণয়ন প্রক্রিয়ার দুর্বলতার ওপর। এখানে আপত্তি জানিয়ে বার্গম্যান বলেন, সে সময়ে আওয়ামী লীগ সন্দেহাতীতভাবেই অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল, কিন্তু ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন নিয়ে অভিযোগ কেবল নতুন সংবিধান প্রণয়নে আগ্রহীদের বয়ান জোরালো করতেই উত্থাপন করা হয়ে থাকতে পারে।

জুলাই ঘোষণায় সপরিবারে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিষয়টি উহ্য রাখার বিষয়টি নিয়েও আপত্তি জানান বার্গম্যান। তিনি বলেন, ঘোষণাটিতে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের ১৬ জন সদস্যকে হত্যার মতো ঘটনা পুরো অগ্রাহ্য করা হয়। অথচ ওই হত্যাকাণ্ডের পরই দেশটি বহু বছরের জন্য সেনা শাসনের অধীনে চলে যায়।

১/১১-এর চক্রান্তে আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় আসে- ঘোষণার এই বক্তব্যের সমালোচনা করে বার্গম্যান বলেছেন, কিছু স্থানে ভোট কারচুপির অভিযোগ থাকলেও, ২০০৮ সালের সাধারণ নির্বাচনকে ধরা হয় বাংলাদেশের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন।

আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলকে ফ্যাসিস্ট, অগণতান্ত্রিক এবং গণবিরোধী দাবি করার বিষয়ে বার্গম্যানের মন্তব্য, দলটি শুরুতে অগণতান্ত্রিক ছিল না, বরং দিনকে দিন তারা অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী সরকারে পরিণত হয়েছে।

ঘোষণাজুড়ে আওয়ামী শাসনামলকে জনবিরোধী, স্বৈরাচারী, মানবতাবিরোধী, দেশকে মাফিয়া ও ব্যর্থ রাষ্ট্রে পরিণতকরণ, লুটপাটের মহোৎসব ইত্যাদি অভিধায় আখ্যায়িত করার বিষয়ে তিনি বলেছেন, অভিযোগগুলোর অবশ্যই সত্যতা রয়েছে। তবে এগুলো খুবই একপাক্ষিক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সাবেক ক্ষমতাসীন দলের এই কালো অধ্যায়ের পাশাপাশি আরেকটা অধ্যায় ছিল, যেমন ব্যাপক অর্থনৈতিক উন্নতি, নারী শিক্ষা, জলবায়ু নিয়ে সচেতনতা এবং অবকাঠামোগত উন্নয়ন, যা পুরো উপেক্ষা করা হয়েছে।

অবশ্য ঘোষণার কিছু ইতিবাচক দিকও তুলে ধরেছেন তিনি। বার্গম্যান বলেন, জুলাই ঘোষণায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে স্বাধীন গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠার যুদ্ধ হিসেবে স্বীকৃতি দিয়ে যথাযথ সম্মান দেওয়ার প্রয়াস নেওয়া হয়েছে। এছাড়া, গত বছরের আন্দোলনে আহত-নিহতের অতিরঞ্জিত সংখ্যার বদলে যুক্তিসংগত সংখ্যাটি উল্লেখ করা হয়েছে।

জুলাই ঘোষণাপত্রে ড. মুহাম্মদ ইউনূসের নাম অন্তর্ভুক্ত করার বিষয়কেও ইতিবাচকভাবে দেখছেন বার্গম্যান। তিনি বলেন, আসন্ন নির্বাচনের পর নিজের পরিণতির অনিশ্চয়তা সত্ত্বেও নাম অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছেন ড. ইউনূস। তবে পুরো ঘোষণাটি আরও সংক্ষিপ্ত হওয়া উচিত ছিল বলে মনে করেন বার্গম্যান।

/এসকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম