ল্যান্ডিং ও টেকঅফের পরীক্ষায় উতরে গেলো চীনের নতুন চন্দ্রযান

আন্তর্জাতিক ডেস্ক
০৮ আগস্ট ২০২৫, ১৪:০৩আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১৪:৫০

চীনের নতুন প্রজন্মের চন্দ্রযান 'লানইউয়ে' সফলভাবে অবতরণ ও উৎক্ষেপণের পূর্ণাঙ্গ যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন করেছে। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।

হুবেই প্রদেশের পরীক্ষাকেন্দ্রে এটি যাচাই করা হয়। ফাইল ছবি: সিএমজি

হুবেই প্রদেশের হুয়াইলাই কাউন্টির এক্সট্রাটেরেস্ট্রিয়াল সেলেস্টিয়াল পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা হয়। পরীক্ষায় যানের ইঞ্জিন চালু করে চাঁদে অবতরণ এবং সেখান থেকে পুনরায় উৎক্ষেপণের পরিস্থিতির সিমুলেশন ঘটানো হয়। অবতরণ-উৎক্ষেপণ ব্যবস্থা, নিয়ন্ত্রণ পরিকল্পনা, চাঁদের সংস্পর্শে আসার সময় ইঞ্জিন বন্ধের কৌশল এবং গাইডেন্স, ন্যাভিগেশন, কন্ট্রোল ও প্রপালসনসহ বিভিন্ন উপ-ব্যবস্থার পারস্পরিক সামঞ্জস্য যাচাই করা হয়।

এটি চন্দ্রপৃষ্ঠে নেমে আবার কক্ষপথে ফিরে আসতে পারবে। ফাইল ছবি: সিএমজি

চীনের প্রথম মানবচালিত চন্দ্রাভিযানের জন্য বিশেষভাবে নির্মিত যানটি চন্দ্রপৃষ্ঠে নেমে আবার কক্ষপথে ফিরে আসতে পারবে। এতে দুইজন মহাকাশচারীকে চাঁদে আনা-নেওয়া সম্ভব এবং এটি বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও একটি রোভার বহন করতে সক্ষম। এটি চীনের মানবচালিত চন্দ্রাভিযান কর্মসূচিতে এক বিশাল অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
২০৩০ সালের আগেই মানবচালিত চন্দ্রাভিযান পরিচালনা করতে চায় চীন। ফাইল ছবি: সিএমজি

চীনের পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের আগেই তারা প্রথম মানবচালিত চন্দ্রাভিযান পরিচালনা করবে।

/এএ/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম