কেনিয়ায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
০৮ আগস্ট ২০২৫, ১৫:৩৭আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১৫:৩৭

কেনিয়ায় বাস ও ট্রেনের সংঘর্ষে চারজন নিহত ও একাধিক ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) দেশটির মধ্যাঞ্চলে একটি রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তার বরাতে দেশটির সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ড জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ছয়জনের প্রাণহানি হয়েছে।

দুর্ঘটনাস্থলে উপস্থিত রেডক্রসের এক কর্মী জানিয়েছেন, (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) ধ্বংসস্তূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা গেছে।

দুর্ঘটনার শিকার বাসটি ছিল কেনিয়া পাইপলাইন কোম্পানির। নিকটবর্তী নাইভাশা শহরের একটি প্রশিক্ষণকেন্দ্র থেকে বাসে করে সকালের শিফট শেষ করা কর্মীদের নিয়ে যাওয়া হচ্ছিল।

প্রতিষ্ঠানের বিবৃতিতে বলা হয়, আহতদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নাইভাশা শহরের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। মারাত্মক আহতদের প্রয়োজনে উড়োজাহাজে করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে।

হতাহতের সংখ্যা নিয়ে কেনিয়া পাইপলাইন কোম্পানির তরফ থেকে কিছু জানানো হয়নি। 

/এসকে/
সম্পর্কিত
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
মক্কার আকাশে হুথি ড্রোন, ভূপাতিত করলো সৌদি আরব
বিশ্ববাজারে কমলো তেলের দাম
সর্বশেষ খবর
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
জাপান গেলেন সেনাপ্রধান
জাপান গেলেন সেনাপ্রধান
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
ইইউতে বাংলাদেশের পোশাকে বড় ধাক্কা, রফতানি কমলো ১৪%
ইইউতে বাংলাদেশের পোশাকে বড় ধাক্কা, রফতানি কমলো ১৪%
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার