হামাসের পরাজয় নিশ্চিতের অঙ্গীকার নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২৫, ২২:০০আপডেট : ১০ আগস্ট ২০২৫, ২২:২৫

গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের বিকল্প নেই বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার (১০ আগস্ট) জেরুজালেমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেদের সিদ্ধান্তের সাফাই গেয়ে তিনি বলেন, হামাসকে পরাজিত করে তাদের উদ্দেশ্য পূরণ ছাড়া ইসরায়েলের অন্য কোনও গতি নেই। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

তিনি বলেন, হামাসের শেষ দুটি ঘাঁটি তাদের নতুন সামরিক পরিকল্পনার প্রধান লক্ষ্যবস্তু।

গাজার পূর্ণ ও স্থায়ী নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নতুন পরিকল্পনা অনুমোদনের অভিযোগ প্রত্যাখ্যান করে নেতানিয়াহু দাবি করেন, দখল নয়, আমরা গাজাকে মুক্ত করতে চাই।  

তিনি আরও বলেন, গাজার সশস্ত্র গোষ্ঠীদের নিরস্ত্রীকরণের মাধ্যমে নিরাপত্তা নিয়ন্ত্রণ নিশ্চিত করা তাদের লক্ষ্য। এরপর গাজার শাসনভার অ-ইসরায়েলি বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।

বিশ্বব্যাপী ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে 'মিথ্যার প্রচারণা' চালানো হচ্ছে অভিযোগ করে নেতানিয়াহু বলেন, পরবর্তী পদক্ষেপের জন্য খুবই অল্প সময় রয়েছে। তিনি দাবি করেন, কঠোর বিধিনিষেধের ধারা থেকে বেরিয়ে গাজায় আরও বিদেশি সাংবাদিক প্রবেশের অনুমতি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

গাজার মানবিক সংকটের জন্য আবারও হামাসকে দায়ী করে ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন, গোষ্ঠীটি অস্ত্রত্যাগে অস্বীকৃতি জানাচ্ছে এবং বেসামরিক নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে।

/এসকে/এমওএফ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম