ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট ২০২৫, ১৬:৫৫আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১৬:৫৫

ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানের বিষয়টি বিবেচনা করছে নিউজিল্যান্ড। সোমবার (১১ আগস্ট) এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনসটন পিটার্স। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সেপ্টেম্বরে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনের ক্যাবিনেট। এরপর  বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে আয়োজিত জাতিসংঘের 'লিডার্স উইকে' তা উপস্থাপন করা হবে।

ইতোমধ্যে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন এবং কানাডা।  সে তালিকায় এখন যুক্ত হতে পারে নিউজিল্যান্ড।

এ বিষয়ে পিটার্স বলেছেন, তাদের একাধিক মিত্র ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিলেও তারা পুরো বিষয়টি আরেকটু বিবেচনা করবেন। কারণ তাদের একটি স্বাধীন পররাষ্ট্রনীতি রয়েছে।

তিনি বলেছেন, পুরো বিষয়টি সতর্কতার সঙ্গে যাচাই করে আমরা নিউজিল্যান্ডের নীতি, মূল্যবোধ এবং জাতীয় স্বার্থ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করব। এই মূল্যায়নের মধ্যে রয়েছে, ফিলিস্তিন অঞ্চল রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার জন্য বৈধতা অর্জন করেছে কিনা, তা যাচাই করে দেখা।

তবে ফিলিস্তিন রাষ্ট্রগঠন কেবল সময়ের অপেক্ষা উল্লেখ করে পিটার্স বলেন, আমরা আগেও এটা স্পষ্ট বলেছি যে, ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে কিনা, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে, আমরা এটা কখন দেব।

/এসকে/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?