ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে ইরানে আটক ২১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
১৩ আগস্ট ২০২৫, ১৫:০৯আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১৫:০৯

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে সন্দেহজনক আচরণের কারণে ২১ হাজার মানুষকে গ্রেফতার করেছে ইরান। মঙ্গলবার (১২ আগস্ট) দেশটির পুলিশ বাহিনীর এক মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মুখপাত্র সায়েইদ মোনতাজেরোল মাহদি বলেছেন, ১২ দিনের যুদ্ধের সময় সাধারণ মানুষের পক্ষ থেকে ৪১ শতাংশ বেশি ফোন কল এসেছিল। সেসবের ভিত্তিতেই ২১ হাজার মানুষকে আইনের আওতায় আনা গেছে।

গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি বিমান হামলা শুরুর পর দেশব্যাপী ব্যাপক ধরপাকড় শুরু করে ইরানি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে সময় রাস্তাঘাটে তল্লাশি চৌকির সংখ্যা বৃদ্ধি করা হয়। এছাড়া, কোনও ব্যক্তির সন্দেহজনক আচরণের বিষয়ে সাধারণ মানুষের ফোনের ভিত্তিতেও অনেককে আটক করেছে কর্তৃপক্ষ।

মোনতাজেরোল মাহদির বিবৃতিতে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। তবে ভিন্ন বিবৃতিতে তেহরান আগে বলেছিল, ১২ দিনের যুদ্ধে অনেক ব্যক্তি তথ্য দিয়ে ইসরায়েলকে সহায়তা করেছে।

ইরান-ইসরায়েল সংঘাতের সময় অবৈধভাবে অবস্থানের সন্দেহে আফগান অভিবাসীদের বিতাড়নের মাত্রাও বৃদ্ধি পেয়েছিল। ত্রাণ প্রদানকারী সংস্থার বরাতে জানা যায়, সে সময় অনেক আফগানির বিরুদ্ধে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছিল স্থানীয় কর্তৃপক্ষ।

পুলিশ মুখপাত্র আরও বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দুহাজার ৭৭৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। তাদের ফোন যাচাই করে ৩০টি ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া, অনুমোদনহীন ভিডিও করার দায়ে ১৭২ জন এবং গুপ্তচরবৃত্তির সন্দেহে ২৬১ জনকে গ্রেফতার করা হয়েছে।

আটক ব্যক্তিদের কাউকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা বা ছেড়ে দেওয়া হলেও সংখ্যাটা কত, মোনতাজেরোল মাহদির বক্তব্যে তার কোনও আভাস ছিল না।

১২ দিনের যুদ্ধে সাইবার স্পেসও রণাঙ্গনে পরিণত হয়েছিল দাবি করে মোনতাজেরোল মাহদি বলেছেন, অনলাইন জালিয়াতি এবং অনুমোদন বিহীন অর্থ উত্তোলনের মতো সাইবার অপরাধের অন্তত পাঁচ হাজার ৭০০টি কেস সামলেছে ইরানি পুলিশ।

/এসকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম