মালয়েশিয়ার আদালতে ২ বাংলাদেশির বিরুদ্ধে আইএস সংশ্লিষ্টতার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট ২০২৫, ১৭:৩৬আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১৭:৩৬

মালয়েশিয়ার সেশনস কোর্টে (দায়রা আদালত) শুক্রবার (১৫ আগস্ট) দুই বাংলাদেশি প্রবাসীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। তারা হচ্ছেন ৩১ বছর বয়সী মো. মামুন আলি এবং ২৭ বছর বয়সী রেফাত বিশাত। অভিযোগ প্রমাণিত হলে পৃথকভাবে তাদের সাত থেকে ত্রিশ বছরের কারাদণ্ড হতে পারে। মালয়েশীয় রাষ্ট্রীয় বার্তাসংস্থা বেরনামা এ খবর জানিয়েছে।

মামুন আলির বিরুদ্ধে ‘সাহিফুল্লা ইসলাম’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) সমর্থন দেওয়ার অভিযোগ আনা হয়েছে। নথিতে বলা হয়, ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ওই অ্যাকাউন্ট ব্যবহার করে আইএসকে সমর্থন দিয়ে এসেছেন অভিযুক্ত ব্যক্তি।

রিফাতের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগনামায় বলা হয়, চলতি বছরের ১০ জুলাই বিকেল সাড়ে চারটার দিকে দেশটির লারকিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকার একটি বাড়িতে একটি অনর এক্স৬এ মুঠোফোনসহ আটক হন। ওই ফোনে আইএসের পতাকার একটি ছবি রাখার দায়ে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

আদালতে প্রথম মামলায় সরকারি কৌঁসুলি হিসেবে উপস্থিত ছিলেন মরিয়াম জামিলাহ আব মানাফ এবং দ্বিতীয় মামলায় ছিলেন নুর আইনা রিদজওয়ান। কোনও আইনজীবী অভিযুক্তদের পক্ষে আদালতে প্রতিনিধিত্ব করেননি।

মামুন আলির বিরুদ্ধে মালয়েশীয় দণ্ডবিধির ১৩০জে(১)(এ) ধারায় অভিযোগ আনা হয়েছে। দোষী প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ডসহ অর্থদণ্ড হতে পারে।

আর রিফাতে বিরুদ্ধে দণ্ডবিধির ১৩০জেবি(১)(এ) ধারায় গঠিত অভিযোগে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড এবং সংশ্লিষ্ট জিনিসপত্র বাজেয়াপ্ত করা হতে পারে।

আদালতে বিচারক দাতো আহমাদ কামাল আরিফিন ইসমাইলের সামনে অভিযুক্তদের হাজির করা হয়। দোভাষী নিয়োগের জন্য মামলার শুনানির তারিখ আগামী ১২ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।

/এসকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম