ব্রিটেনে এ-লেভেল পরীক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূতদের অসাধারণ সাফল্য

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
১৫ আগস্ট ২০২৫, ১৮:১০আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১৮:১০

লন্ডনের বাংলাদেশি কমিউনিটি শিক্ষাক্ষেত্রে এক স্মরণীয় বছর উদযাপন করছে। টাওয়ার হ্যামলেটসে চলতি বছর এ-লেভেল পরীক্ষার ফলাফল প্রত্যাশা ছাড়িয়ে গেছে। স্থানীয় কাউন্সিলের তথ্য অনুযায়ী, ৭৪ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী এ থেকে সি গ্রেড অর্জন করেছে, যা ২০১৯ সালের তুলনায় উল্লেখযোগ্য উল্লম্ফন।

এছাড়া, ১৬ দশমিক ১ শতাংশ শিক্ষার্থী সর্বোচ্চ এ বা এ গ্রেড পেয়েছে।

শিক্ষাক্ষেত্রে এই সাফল্য বিশেষত টাওয়ার হ্যামলেটসে তাৎপর্যপূর্ণ, কারণ এটি যুক্তরাজ্যের অন্যতম বৃহত্তম ব্রিটিশ-বাংলাদেশি এবং মুসলিম জনগোষ্ঠীর আবাসস্থল। কয়েক প্রজন্ম ধরে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির অগ্রযাত্রায় শিক্ষা একটি কেন্দ্রীয় স্তম্ভ হিসেবে কাজ করছে।

এই অসাধারণ সাফল্যের পেছনে রয়েছে শিক্ষার্থীদের ব্যক্তিগত অধ্যবসায় এবং তাদের ভবিষ্যতের স্বপ্ন। সফল কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছে বাংলা ট্রিবিউন।

ইংরেজি ও সমাজবিজ্ঞানে 'এ' গ্রেড অর্জন করেছেন শারমিন আক্তার। তার সাফল্য কুইন মেরি ইউনিভার্সিটিতে ইংরেজি বিষয়ে পড়ার সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, আমি যেমনটা ভেবেছিলাম, তার চেয়ে অনেক বেশি ভালো ফল করেছি। (কোভিড) মহামারির সময়ে পড়াশোনা করতে আমার অনেক কষ্ট হয়েছে। শুরুতে আমার ল্যাপটপ ছিল না এবং সবকিছু ফোন থেকেই করতে হয়েছে, কিন্তু আমার শিক্ষকরা আমাকে হাল ছাড়তে দেননি। আমার কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় আজ কাজে লেগেছে।

গণিত, পদার্থবিজ্ঞান ও কম্পিউটার সায়েন্সে 'এ' গ্রেড পাওয়া রাদিদ সরকার জানান, মহামারীর কারণে স্কুল বন্ধ থাকায় পড়াশোনা করা কঠিন ছিল, কিন্তু আমাদের শিক্ষকরা সবসময় পাশে ছিলেন।

ইংরেজি, রাজনীতি এবং সমাজবিজ্ঞানে ভালো গ্রেড পেয়ে কিংসটন ইউনিভার্সিটিতে প্রাথমিক শিক্ষকতা পড়ার সুযোগ পেয়েছেন জাফিয়া ইসলাম। তিনি বলেন, আমি আসলে এত ভালো ফল করব ভাবিনি। এই সাফল্য আমাকে দেখিয়ে দিয়েছে যে কঠোর পরিশ্রম করলে স্বপ্ন পূরণ করা সম্ভব।

/এসকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম