ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২৫, ১০:৪৫আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১০:৪৫

ইউক্রেন যুদ্ধের ভবিষ্যতের ছুতোয় আলোচনায় বসেছিলেন দুই পরাশক্তির নেতা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় আয়োজিত ওই বৈঠক শেষে দ্বিপাক্ষিক সম্পর্ক, ইউক্রেন যুদ্ধ এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বক্তব্য দিয়েছেন পুতিন।

পুতিন বলেন, স্নায়ুযুদ্ধের পর রুশ-মার্কিন সম্পর্ক তলানিতে নেমে গিয়েছিল। এটা আমাদের দেশ এমনকি বিশ্বের জন্যই ভালো কিছু নয়। তবে এ অবস্থার পরিবর্তন জরুরি এবং মুখোমুখি অবস্থান থেকে সরে এসে সংলাপে বসাই এখন সময়ের দাবি।

ইউক্রেন প্রসঙ্গে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সংঘাতের সমাধান খুঁজতে আগ্রহী। রাশিয়ার বৈধ নিরাপত্তা উদ্বেগকে যেমন গুরুত্ব দিতে হবে তেমনি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করাও অপরিহার্য।

কিয়েভ ও তার ইউরোপীয় মিত্ররা বিষয়টিকে গঠনমূলকভাবে নেবে বলেই আশা প্রকাশ করেন তিনি।

রুশ-মার্কিন অর্থনৈতিক সম্পর্ক প্রসঙ্গে পুতিন বলেন, তারা বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ গবেষণাসহ বিভিন্ন খাতে ব্যাপক সহায়তা করতে পারে। এই বৈঠকের সমঝোতাগুলো কেবল ইউক্রেন সমস্যার সমাধানেই নয়, বরং বাস্তবমুখী সম্পর্ক পুনর্গঠনের পথও খুলে দিতে পারে বলেও মত প্রকাশ করেন তিনি।

পুতিন আরও জানান, ট্রাম্পের সঙ্গে তার বিশ্বাসযোগ্য ও ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠেছে। এ পথেই ইউক্রেনে দ্রুত যুদ্ধের সমাপ্তি ঘটানো সম্ভব হবে বলে আশাবাদী রুশ প্রেসিডেন্ট।

তথ্যসূত্র: রয়টার্স

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম