ডোনেস্কের বিনিময়ে লড়াই স্থগিত রাখবেন পুতিন: জেলেনস্কিকে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট ২০২৫, ০৯:২৯আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৯:২৯

ইউক্রেনের কিছু ভূখণ্ডের বিনিময়ে রাশিয়ার তরফ থেকে লড়াই স্থগিত রাখা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে অবগত এক কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  বৈঠকে ভূমির দখল নিয়ে কথা হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তার দাবি, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ট্রাম্প বলেছেন, তাদের শিল্পাঞ্চল ডোনেস্কের বিনিময়ে সম্মুখভাগের প্রায় সমস্ত রণাঙ্গনে (ফ্রন্ট লাইনস) যুদ্ধ স্থগিত করবেন পুতিন।

মার্কিন প্রেসিডেন্টের দাবি জেলেনস্কি প্রত্যাখ্যান করেছেন বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

আলাস্কা বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, রাশিয়া শক্তিধর দেশ এবং ইউক্রেন সেটা নয়। তাদের উচিত একটা সমঝোতায় আসা।

ডোনেস্কের প্রায় তিন-চতুর্থাংশ ইতোমধ্যে রুশ নিয়ন্ত্রণে চলে গেছে। ২০১৪ সালে এখানে প্রথম আগ্রাসন শুরু করে মস্কো। এখন পর্যন্ত প্রায় এক-পঞ্চমাংশ ইউক্রেনীয় ভূমি মস্কোর নিয়ন্ত্রণে রয়েছে।

যুদ্ধবিরতি নিয়েও নিজের অবস্থান পরিবর্তন করেছেন ট্রাম্প। যুদ্ধবিরতি ছাড়া তিনি নাখোশ হবেন বলে বৈঠকের আগে হম্বিতম্বি করলেও এখন সুর পাল্টেছেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেছেন, ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা যুদ্ধবিরতি ছাড়া শান্তিচুক্তি করবেন না বলে যে অবস্থান নিয়েছেন, তা পরিবর্তন দরকার। কিয়েভের উচিত আগে শান্তি প্রতিষ্ঠা করা।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, সিদ্ধান্ত হয়েছে, রাশিয়া-ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ শেষ করার সেরা উপায় হলো সরাসরি শান্তিচুক্তি। শুধু যুদ্ধবিরতি নয়, কারণ তা অনেক সময় স্থায়ী হয় না।

তবে পুরো বিষয়টি নিয়ে খুব একটা সন্তুষ্ট নন জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, যুদ্ধ বন্ধের প্রাথমিক শর্ত হচ্ছে হত্যাযজ্ঞ থামানো। কিন্তু লড়াই স্থগিত করায় রাশিয়ার অনীহার কারণে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ আরও জটিল হয়ে উঠেছে।

/এসকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী