ফিলিস্তিনিদের সমর্থনে অস্ট্রেলিয়ার রাস্তায় লাখো জনতা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২৫, ১৭:৫০আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৭:৫০

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া নিয়ে ইসরায়েলের সঙ্গে কিছুদিন ধরেই অস্ট্রেলিয়ার সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। এ অবস্থাতেই অস্ট্রেলিয়ার রাস্তায় নেমে এলেন ফিলিস্তিনপন্থি লাখো জনতা। রবিবার (২৪ আগস্ট) দেশটির বিভিন্ন স্থানে ৪০টিরও বেশি বিক্ষোভ আয়োজিত হয়েছে বলে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের খবরে জানা গেছে।

ফিলিস্তিনপন্থি অধিকার সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ জানিয়েছে, সিডিনি, ব্রিসবেন ও মেলবোর্নে ব্যাপক জনসমাগম হয়েছিল। তাদের দাবি এক ব্রিসবেনেই অন্তত ৫০ হাজার মানুষসহ দেশব্যাপী সবমিলিয়ে প্রায় সাড়ে তিন লাখ বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে।

অবশ্য বিক্ষোভকারীদের সংখ্যা নিয়ে তাদের সঙ্গে দ্বিমত পোষণ করে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ব্রিসবেনে হাজার দশেকের মতো মানুষের জমায়েত হয়েছিল। সিডনি ও মেলবোর্নে বিক্ষোভকারীদের সংখ্যা নিয়ে তাদের পক্ষ থেকে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

সিডনিতে বিক্ষোভের একজন আহ্বানকারী জশ লিজ বলেছেন, আমরা গাজায় গণহত্যার অবসান এবং আমাদের সরকারের কাছে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবি জানাতে এখানে একত্রিত হয়েছি।

উপস্থিত বিক্ষোভকারীদের অনেকের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। তারা স্লোগানে দিচ্ছিলেন, ‘ফিলিস্তিন মুক্ত করো’ (ফ্রি, ফ্রি প্যালেস্টাইন)।

এদিকে, বিক্ষোভের কারণে অনিরাপদ পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে অস্ট্রেলীয় ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী এক্সিকিউটিভ কাউন্সিল অফ অস্ট্রেলিয়ান জুয়রির সহ-প্রধান নির্বাহী অ্যালেক্স রিভচিন। মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজকে তিনি বলেছেন, এই ধরনের বিক্ষোভ একটি অনিরাপদ পরিবেশ তৈরি করছে। এমনটা হওয়া উচিত নয়।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সরকারের ফিলিস্তিনকে শর্তসাপেক্ষ স্বীকৃতি দেওয়ার ঘোষণার পর চলতি সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কঠোর সমালোচনা করেছেন। ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার মতো দেশগুলোর পদক্ষেপ অনুসরণ করে আলবানিজের নেতৃত্বাধীন লেবার সরকার এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকে অস্ট্রেলিয়া ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়েছে।

আগস্টের ১১ তারিখে অস্ট্রেলিয়া সরকার ওই ঘোষণা দেওয়ার কয়েকদিন আগে সিডনির বিখ্যাত হারবার ব্রিজে কয়েক হাজার মানুষ গাজায় শান্তি প্রতিষ্ঠা ও ত্রাণ সরবরাহের দাবিতে মিছিল করেছিলেন। আপাতদৃষ্টিতে তাই মনে হতে পারে, জনতার চাপে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আলবানিজ প্রশাসন।

২০২৩ এর ৭ অক্টোবর ইসরায়েলে অনুপ্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের হামলায় অন্তত এক হাজার ২০০ জনের প্রাণহানি ও ২৫০ জন জিম্মি হওয়ার দাবি করে আসছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এর প্রতিক্রিয়ায়, হামাসকে নিশ্চিহ্ন করার লক্ষ্য সামনে রেখে গাজায় ব্যাপক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু সরকার।

বিভিন্ন সংস্থা ও গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসনে এখন পর্যন্ত ৬০ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। সেখানকার খাদ্য পরিস্থিতি দীর্ঘদিন ধরে চরম সংকটে থাকলেও, সম্প্রতি সেখানে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ পরিস্থিতি ঘোষণা করেছে জাতিসংঘ।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম