ভারতে আটক বাংলাদেশি পুলিশের কর্মকর্তা বিচারবিভাগীয় হেফাজতে

রক্তিম দাশ, কলকাতা
২৫ আগস্ট ২০২৫, ১৪:৫৯আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১৫:০২

বাংলাদেশ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় সীমানায় আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার হওয়া কর্মকর্তা মুহাম্মদ আরিফুজ্জামানকে ১৪ দিনের বিচারচবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ, জনাব আরিফুজ্জামানকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় হাকিমপুর সীমান্ত ফাঁড়ির কাছে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।

গ্রেফতার ব্যক্তি নিজ কর্মক্ষেত্রে আপাতত বহিষ্কার (সাসপেন্ড) রয়েছেন বলে জানা গেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত, তার সাসপেনশনের কারণ নিয়ে কিছু জানা যায়নি।

অভিযোগে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশের ওই কর্মকর্তা অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছিলেন।

সোমবার বসিরহাট মহকুমা আদালতের তরফ থেকে আরিফুজ্জামানকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে জানা গিয়েছে, আরিফুজ্জামানের বিষয়টি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ হয়েছে। প্রক্রিয়া সমাপ্ত হওয়ার আগ পর্যন্ত তাকে আপাতত হাজতে থাকতে হবে।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম