নানশা দ্বীপপুঞ্জে তিন দশক পর দেখা গেছে বিলুপ্তপ্রায় প্রাণী

আন্তর্জাতিক ডেস্ক
২৯ আগস্ট ২০২৫, ১৪:১৪আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১৪:১৪

চীনের নানশা দ্বীপপুঞ্জের ইয়ংশু রিফ উপকূলে তিন দশক পর বিরল সামুদ্রিক প্রাণী জলধেনু বা সাগর গাভী (ডুগং) দেখা গেছে। চীনা বিজ্ঞানীদের তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। দেশটির সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।

জলধেনুর ওজন প্রায় ৫০০ কেজি এবং দৈর্ঘ্য তিন মিটার পর্যন্ত হতে পারে। সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীটিকে চীনা লোককথায় ‘মৎসকন্যার আদিরূপ’ বলা হয়। এর খাদ্যতালিকায় রয়েছে সাগরের তলদেশে জন্মানো ঘাস।

জলধেনুর জন্মহার কম এবং মানবসৃষ্ট নানা হুমকির কারণে প্রাণীটি বিপন্ন তালিকাভুক্ত। চীনে এটি প্রথম স্তরের সুরক্ষিত প্রাণী। ২০২২ সালে এটিকে কার্যত বিলুপ্ত ঘোষণা করা হয়। সর্বশেষ ২০০৮ সালে হাইনান প্রদেশের তোংফাং এলাকায় একটি মৃত জলধেনু পাওয়া গিয়েছিল।

গত ৮ জুলাই ইয়ংশু রিফের পরিবেশ সুরক্ষা বিভাগের টহল কর্মীরা প্রাণীটিকে শ্বাস নিতে পানির উপরে উঠতে দেখেন। এরপর এক মাস ধরে এর কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হয়। গত ২ ও ৩ আগস্ট কাছ থেকে দু’বার জলধেনুর দেখা মেলে এবং ভিডিও সংগ্রহ করা হয়।

এই আবিষ্কারকে ওই অঞ্চলের সামুদ্রিক বাস্তুতন্ত্রের উন্নতির প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

চায়না একাডেমি অব সায়েন্সেসের সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশেনোলজির গবেষক ছিন কেং ও লি সোংহাই নিশ্চিত করেন, যে প্রাণীটি দেখা গেছে, সেটি একটি ডুগং বা জলধেনু। গবেষকদের একটি দল ১১ আগস্ট সরাসরি প্রাণীটির কার্যকলাপ পর্যবেক্ষণ করে বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করেন।

গবেষক কেং বলেন, এই আবিষ্কার প্রজাতিটির আন্তঃমহাসাগরীয় অভিবাসন ধারা বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূত্র দিচ্ছে। সাধারণত জলধেনুরা দল বেঁধে বিচরণ করে। তাই আরও প্রমাণ সংগ্রহ প্রয়োজন।

গবেষক সোং জানান, এ বছর ইয়ংশু রিফের কাছাকাছি এলাকায় সবুজ কচ্ছপ ও হকসবিল কচ্ছপের মতো প্রথম স্তরের সুরক্ষিত প্রজাতিও দেখা গেছে। তার মতে, সাগরগাভী বা জলধেনুর উপস্থিতি সাগরের ঘাসভিত্তিক বাস্তুতন্ত্রের সুস্থতার প্রমাণ এবং ধারাবাহিকভাবে তিনটি বিরল প্রজাতির আবিষ্কার ইয়ংশু রিফের অনন্য পরিবেশগত গুরুত্বকেও স্পষ্ট করছে।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম