তুরস্কের বন্দর ও আকাশপথ দিয়ে ইসরায়েলে অস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট ২০২৫, ১৩:২৫আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১৩:২৫

তুরস্কের বন্দর ও আকাশসীমায় ইসরায়েলি বাহনের ওপর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ কথা বলেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পার্লামেন্টারি অধিবেশনে ফিদান বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিয়েছি। এখন থেকে আমাদের বন্দরে ইসরায়েলি জাহাজের প্রবেশাধিকার নেই এবং আমাদের জাহাজও ইসরায়েলি বন্দরে ভিড়বে না।

বিস্তারিত তথ্য না দিয়ে তিনি আরও বলেন, আমাদের বন্দর ও আকাশপথ হয়ে ইসরায়েলে অস্ত্র-গোলাবারুদ আমরা নিয়ে যেতে দেব না।

তুরস্কের এক কূটনীতিবিদ ফিদানের বক্তব্যের বিষয়ে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী কেবল ইসরায়েলের উদ্দেশে রওনা দেওয়া অফিসিয়াল ফ্লাইট এবং অস্ত্রশস্ত্র বহনকারী ফ্লাইটের কথা বলেছেন। সাধারণ বাণিজ্যিক  বিমান এর আওতাভুক্ত নয়।

পার্লামেন্টের বক্তব্যে ফিদান সামান্য তথ্য দিলেও ধারণা করা হচ্ছে, গাজায় যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের ইতোমধ্যে গৃহীত বা শিগগিরই কার্যকর করতে যাওয়া পদক্ষেপের একটা সারসংক্ষেপ উপস্থাপন করেছেন তিনি।

গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে আসছে আঙ্কারা। তেল আবিব এসব অভিযোগ অস্বীকার করলেও তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করে ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহার করে বরং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বৈশ্বিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়ে আসছে তুরস্ক।

গত সপ্তাহে তুরস্কের একাধিক কর্মকর্তা রয়টার্স প্রতিনিধিকে জানায়, শিপিং এজেন্টদের কাছে ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে জাহাজে বহনকারী পণ্যের বিবরণ সংক্রান্ত নথি বা চিঠি দেখতে চাইছে কর্তৃপক্ষ। জাহাজে কোনও সামরিক বা ঝুঁকিপূর্ণ কার্গো নেই এবং তার গন্তব্য ইসরায়েল নয়- নথিতে এমন বক্তব্য থাকা প্রয়োজন হয়ে উঠেছে।

আরেক কর্মকর্তা জানিয়েছেন, তুরস্কের পতাকাবাহী জাহাজকে ইসরায়েলি বন্দরে ভিড়তে নিষেধ করা হয়েছে।

গাজায় ত্রাণ সরবরাহে এয়ার ড্রপের (উড়োজাহাজ থেকে ত্রাণ ফেলা) জন্য প্রেসিডেন্টের অনুমতি পাওয়া গেছে বলেও পার্লামেন্টে উল্লেখ করেছেন ফিদান। তিনি বলেন, আমাদের উড়োজাহাজ প্রস্তুত আছে। জর্ডানের দিক থেকে সবুজ সংকেত পেলেই আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

ফিদানের বক্তব্যের বিষয়ে ইসরায়েলি সরকারের তরফ থেকে কোনও তাৎক্ষণিক বিবৃতি দেওয়া হয়নি।

/এসকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম