মিসরে বাধ্যতামূলক অবসরে ৩২ বিচারক

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০১৬, ১৫:২৫আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৫:৩২

মিসরে ৩২ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ২০১৩ সালে দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করতে আপত্তি জানানোয় তাদের বহিস্কার করেছে মিসরের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর দিয়েছে।

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের একজন কর্মকর্তা জানান, ৩২ বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে রাজনীতিতে জড়িত থাকা এবং বিশেষ একটি রাজনৈতিক দলকে সমর্থনের অভিযোগ আনা হয়। এর আগে গত সপ্তাহে একই অভিযোগে আরো ১৫ বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

মোহাম্মদ মুরসি ও জেনারেল সিসি। ফাইল ছবি।

২০১১ সালে দীর্ঘদিনের স্বৈরশাসক হোসনি মুবারকের পতনের পর দেশটির ইতিহাসের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে ক্ষমতায় আসে মুরসি’র দল মুসলিম ব্রাদারহুড। নির্বাচিত প্রেসিডেন্ট মুরসি জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসিকে দেশটির সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেন। এই সিসি’ই ২০১৩ সালের ৩ জুলাই মুরসিকে সরিয়ে ক্ষমতা দখল করেন।

ক্ষমতা দখলের পর মুরসি’র দল ব্রাদারহুড ছাড়াও মিসরের ধর্মনিরপেক্ষ ও উদার গোষ্ঠীগুলো এবং রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কঠোর দমননীতি অনুসরণ করেন সিসি। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম