মিসরীয় বিমানের সন্দেহভাজন ছিনতাইকারীর পরিচয় প্রকাশ

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০১৬, ১৫:৩৬আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৫:৪৭
image

মিসরীয় বিমানের সন্দেহভাজন ছিনতাইকারীর পরিচয় প্রকাশ ছিনতাইয়ের পর সাইপ্রাসে অবতরণকারী মিসরের বিমানটির সম্ভাব্য ছিনতাইকারীর পরিচয় প্রকাশ করেছে বিভিন্ন সংবাদমাধ্যম। ইবরাহিম আবদেল তাওয়াব সামাহা নামের সম্ভাব্য ওই ছিনতাইকারী আলেক্সান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন বিভাগের শিক্ষক বলে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে বলেও জানানো হয়েছে। তবে ইবরাহিম আবদেল তার বিরুদ্ধে আনা ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করেছেন।  
এদিকে মিসরের রাষ্ট্রীয় টেলিভিশন ও স্কাই নিউজ বিমানে অবস্থানরত সম্ভাব্য হামলাকারীর ছবি প্রকাশ করেছে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় ইজিপ্ট এয়ারের বিমানটি আলেকজান্দ্রিয়া থেকে ৬২ জন আরোহী নিয়ে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই এটি ছিনতাইয়ের শিকার হয়। মিসরের আভ্যন্তরীণ রুটের বিমানটি আলেকজান্দ্রিয়া থেকে রাজধানী কায়রোতে যাচ্ছিল। বিমানে থাকা একজন সশস্ত্র ছিনতাইকারী বিমানটিকে সাইপ্রাসে নিয়ে গেছে বলে জানিয়েছেন ইজিপ্ট এয়ারের মুখপাত্র।
সাইপ্রাসের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা, বিমানটি ছিনতাইয়ের পেছনে ছিনতাইকারীর রাজনৈতিক উদ্দেশ্য নেই বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে এর পেছনে ব্যক্তিগত উদ্দেশ্য রয়েছে।

মিসরীয় বিমানের সন্দেহভাজন ছিনতাইকারীর পরিচয় প্রকাশ

প্রত্যক্ষদর্শীর বয়ানকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ওই ছিনতাইকারী একটি চিঠি ছুড়ে দিয়েছেন। সেটি আরবি ভাষায় লেখা। সেটি তিনি তার সাবেক স্ত্রীকে দিতে বলেছেন। বলা হচ্ছে, ছিনতাইকারীর সাবেক স্ত্রী সাইপ্রাসে থাকেন। বিমান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় সাইপ্রাসে আশ্রয় দেওয়ার দাবি জানিয়েছেন ছিনতাইকারী। সেই সঙ্গে তার দাবি উপস্থাপনে সুবিধার জন্য একজন অনুবাদকও চেয়েছেন তিনি।

মিসরের বিমানটি সন্ত্রাসবাদের উদ্দেশে ছিনতাই করেননি বরং ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য কাজটি করেছেন বলে দাবি করেছেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াদেস। ওই ছিনতাইকারীকে‘প্রেমরোগগ্রস্ত রোমিও’ বলে আখ্যা দেন তিনি। আর ছিনতাইকারীর ও ধরনের উদ্দেশ্যের কথা ‘জানার পর’ তাকে ‘নির্বোধ’ বলে উল্লেখ করেছে মিসর কর্তৃপক্ষ। এরইমধ্যে ছিনতাইকারীর স্ত্রী বিমানবন্দরে হাজির হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। সূত্র: গার্ডিয়ান, বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম