বাংলাদেশ ব্যাংকে সাইবার ডাকাতি

শুনানিতে বিরতি পেলেন ফিলিপাইনের সেই ব্যাংক ম্যানেজার

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০১৬, ১৭:০৮আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৭:০৮
image

সিনেট শুনানিতে মাইয়া সান্তোস দিগুইতো সিনেটের ব্লু রিবন কমিটি রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) জুপিটার ব্রাঞ্চের সাবেক ব্যাংক ম্যানেজার মাইয়া সান্তোস দিগুইতোকে শুনানি থেকে সাত দিনের বিরতি দিয়েছে। দিগুইতোর অনুরোধের প্রেক্ষিতেই সিনেট তদন্তদল তার সাতদিনের বিরতি মঞ্জুর করে।
মাইয়া সান্তোস দিগুইতোর বিরুদ্ধে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাহায্য করা এবং ৮১ মিলিয়ন ডলার ওই ভুয়া অ্যাকাউন্ট থেকে তুলে বন্টন করার অভিযোগ রয়েছে।
মঙ্গলবার দুপুরে শুনানি শুরু হলে দিগুইতো তার আইনজীবী রেনে সাগুইসাগের মাধ্যমে কমিটির কাছে আবেদন করেন, শুনানি থেকে তাকে সাতদিনের বিরতি দেওয়ার জন্য। দিগুইতো তার স্বাস্থ্যগত সমস্যা এবং তদন্তের চাপের কথা উল্লেখ করে বিরতির আবেদন করেন।
সিনেট কমিটির চেয়ারম্যান সিনেটর তেওফিস্তো গুইঙ্গোনা বলেন, ‘আমি মনে করি আমরা তার এই আবেদন গ্রহণ করতে পারি, আগামী সপ্তাহের পর আমরা দিগুইতোকে এখানে দেখতে পাবো আশা করি।’ তিনি জানান, আগামী সিনেট কমিটির শুনানি অনুষ্ঠিত হবে ৫ এপ্রিল।
উল্লেখ্য, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যাকড করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা ৮১ মিলিয়ন মার্কিন ডলার অর্থ চুরি করে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের জুপিটার ব্রাঞ্চের চারটি অ্যাকাউন্টে স্থানান্তর করে। সূত্র: ইনকোয়ারার। 

/এসএ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম