সামরিক কুচকাওয়াজে বিশ্বের সামনে চীনের শক্তি প্রদর্শন

আন্তর্জাতিক ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩১

দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনের বিজয় উদযাপনে প্রতিবছরের মতো এবারও আয়োজিত হয়েছে সামরিক কুচকাওয়াজ। বুধবার (৩ সেপ্টেম্বর) আয়োজিত ৮০তম এই কুচকাওয়াজকে বিশ্বের সামনে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এবারের প্যারেডে অন্তর্ভুক্ত ছিল অত্যাধুনিক লেজার অস্ত্র, পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দূরনিয়ন্ত্রিত ডুবোজাহাজ (ড্রোনের মতো সাবমেরিন), অস্ত্রসজ্জিত নেকড়ে রোবট এবং চীনা সেনার বিশাল বহর।

তিয়েনআমেন স্কয়ারে সমবেত ৫০ হাজারের বেশি মানুষের উদ্দেশ্যে শি বলেন, মানবজাতি আজ জটিল এক সমীকরণের মুখোমুখি হয়েছে। তাদের সামনে বিকল্প রয়েছে যুদ্ধ বা শান্তি এবং আলোচনা বা সংঘাতের মধ্যে থেকে বাছাই করার। আমরা হয় সবাই জয়ী হতে পারি অথবা সবাইকে দমিয়ে একচ্ছত্র মালিক হতে পারি। তবে চীনারা ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে।

আমন্ত্রিত নেতাদের সঙ্গে শি। ছবি: রয়টার্স

অনুষ্ঠানে শি উপস্থিত হন আধুনিক চীনের প্রতিষ্ঠাতা নেতা মাও সেতুংয়ের আদলে পোশাক পরা অবস্থায়। মঞ্চে তার পাশে ঘনিষ্ঠ মিত্রের মতো ছিলেন পশ্চিমা বিশ্বে সমালোচিত দুই নেতা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরীয় নেতা কিম জং উন। এর আগে ইন্দোনেশীয় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোসহ ২৫টির বেশি দেশের আমন্ত্রিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন শি।

বক্তব্য শেষে ছাদখোলা লিমুজিনে চড়ে সেনাবহর ও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সরাসরি পর্যবেক্ষণে নামেন চীনা প্রেসিডেন্ট।

আয়োজনের একপর্যায়ে বিশাল ব্যানার নিয়ে আকাশে উড়ে বেড়ায় সামরিক হেলিকপ্টার। এছাড়া, আকাশ প্রতিরক্ষা প্রদর্শনে নির্দিষ্ট ফরমেশন মেনে ৭০ মিনিটের মহড়া দেয় চীনা বিমানবাহিনী।

চীনা বিমানবাহিনীর মহড়া। ছবি: সিজিটিএন

আইসিবিএম। ছবি: সিজিটিএন

এদিকে, বেইজিং-মস্কো-পিয়ংইয়ংয়ের সখ্য দেখে চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠান যখন শুরু হতে যাচ্ছে, তখন নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি চীনা প্রেসিডেন্টকে উল্লেখ করে বলেন, আপনারা যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের পাঁয়তারা করবেন, তখন কষ্ট করে পুতিন আর কিমকে আমার উষ্ণ অভ্যর্থনা জানিয়ে দেবেন। তবে মনে রাখবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়েই জাপানি বাহিনীকে পরাজিত করেছিল চীন।

তথ্যসূত্র: রয়টার্স, বিবিসি

/এসকে/এমওএফ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের