ভারতে নিত্যপণ্যের দাম কমাতে কর শিথিলের সিদ্ধান্ত

রক্তিম দাশ, কলকাতা
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩

ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ মার্কিন শুল্কের চাপ কমাতে দ্রব্য ও সেবা কর (গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি) কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। এই পদক্ষেপে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

দেশটির অর্থমন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, খাদ্যশস্য, ভোজ্য তেল ও দুগ্ধজাত দ্রব্যের উপর কর হ্রাস করা হয়েছে। একইসঙ্গে দৈনন্দিন ব্যবহৃত দ্রব্য, যেমন সাবান, টুথপেস্ট, শ্যাম্পুসহ বিভিন্ন টয়লেট্রিজে করছাড় ঘোষণা করা হয়েছে। সরকারের দাবি, এই সিদ্ধান্তে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে এবং জনগণ সঞ্চয়ের সুযোগ পাবে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, আমাদের লক্ষ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি করা। নিত্যপণ্যের দামে স্বস্তি আনতে এই নীতি কার্যকর হবে।

সরকারের মতে, কর হার কমলে বাজারে চাহিদা বৃদ্ধি পাবে, যা শিল্প ও বাণিজ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত সামগ্রিক অর্থনীতির পক্ষে ইতিবাচক হলেও শুধু জিএসটি হ্রাস যথেষ্ট নয়। পরিবহন ব্যয়, পাইকারি বাজারে দামের ওঠানামা এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির উপরেও নজর দিতে হবে।

ব্যবসায়ী মহল অবশ্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তাদের আশা, বিক্রি বৃদ্ধি পেলে বাজারে গতি আসবে।

রাজনৈতিক মহল এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে। বিশেষজ্ঞদের মতে, আসন্ন নির্বাচনের আগে মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রশমনে সরকার এই কৌশল নিয়েছে। সব মিলিয়ে, কর ছাড়ের আদেশ ক্রেতা, ব্যবসায়ী এবং সরকারের জন্য সমানভাবে লাভজনক হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম