নেপালে পুনরায় শুরু হলো ভারতের জ্বালানি সরবরাহ

রক্তিম দাশ, কলকাতা
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০০

নেপালে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়ে সহিংসতার জেরে ভারতের সঙ্গে যোগাযোগ সাময়িকভাবে স্থগিত হয়ে পড়ে। ফলে ভারত থেকে জ্বালানি তেল সরবরাহেও ঘাটতি দেখা দেয়। নেপালে জ্বালানি সংকট এতটাই তীব্র হয়ে পড়ে যে, একের পর এক পেট্রোল পাম্পেও তেল পাওয়া যাচ্ছিল না। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় নেপালে জ্বালানিবাহী ট্যাঙ্কার পাঠানোর ফের শুরু করেছে দিল্লি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত ১৫টি তেলের ট‍্যাঙ্কার পাঠিয়েছে ভারত। দেশটির সীমান্ত বাহিনীর নজরদারিতে সরবরাহের কাজ চলছে।

ভারতীয় কাস্টমসের এক কর্মকর্তা বলেন, জ্বালানির ক্ষেত্রে শিলিগুড়ি করিডরের উপর নির্ভর করে থাকে নেপালের ঝাপাসহ একাধিক এলাকা। প্রতিদিন গড়ে ৩০টি করে ট‍্যাঙ্কার পাঠানো হয়। কিন্তু গত তিন দিন সব বন্ধ ছিল। তবে জ্বালানির ট‍্যাঙ্কার যাওয়ার ছাড়পত্র মিললেও, সাধারণ যাত্রীবোঝাই গাড়ি যাওয়ার জন্য এখনও অনুমতি মেলেনি।

১৯৭০ সালে প্রতিষ্ঠিত নেপাল অয়েল কর্পোরেশন প্রথম থেকেই ভারতের জ্বালানি সরবরাহের ওপর অনেকাংশে নির্ভরশীল। নেপাল থেকে নিয়মিত সীমান্ত পেরিয়ে তেলের ট্যাঙ্কার ভারতে প্রবেশ করে। তারপর তেল নিয়ে আবার ফিরে যায়।

নেপালে তেল সরবরাহের ক্ষেত্রে এগিয়ে আছে বিহারের রাক্সাউল, উত্তরপ্রদেশের গোন্ডা এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়ি। এক পশ্চিমবঙ্গ থেকেই আন্দোলনের আগের দিন পর্যন্ত কমপক্ষে ৩০ থেকে ৪০টি ট্যাঙ্কার গিয়েছে কাঠমান্ডুতে। বাকি দুই রাজ‍্য থেকেও প্রায় সমপরিমাণ তেল গিয়েছে।

/এসকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম