নেপালে দায়িত্ব নিয়েই পার্লামেন্ট ভেঙে দিলেন কার্কি

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪

নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ গ্রহণের পরই গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ নিয়েছেন সুশীলা কার্কি। বিক্ষোভকারীদের প্রধান দাবি অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দিতে সুপারিশ করেন তিনি। তার পরামর্শ মোতাবেক পার্লামেন্ট অবলুপ্ত করেন প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেল।

প্রধানমন্ত্রী কার্কি বলেছেন, পার্লামেন্ট অবলুপ্ত করা হয়েছে। প্রেসিডেন্ট ওই ঘোষণায় অনুমোদনও দিয়েছেন। আমি সুপারিশ করেছি আর তিনি সেটা মেনে নিয়ে স্বাক্ষর দিয়েছেন।

অন্তবর্তী সরকার গঠনের সাংবিধানিক জটিলতা ও সংশ্লিষ্ট সব পক্ষের দাবিদাওয়া নিয়ে আলোচনা করতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) প্রেসিডেন্টের বাসভবন শীতল নিবাসে বৈঠকের আয়োজন করা হয়। তবে পার্লামেন্ট ভাঙার প্রশ্নে আলোচনা দীর্ঘসময় কার্যত স্থবির হয়ে থাকে। জানা গেছে, বিক্ষোভকারী এবং তাদের প্রধান পছন্দ কার্কি পার্লামেন্ট ভেঙে দিতে চাইলেও প্রেসিডেন্ট তার বিপক্ষে ছিলেন। পরে অবশ্য সব অচলাবস্থার নিরসন হলে শপথ গ্রহণ করেন কার্কি।

শপথ গ্রহণের পর ওইদিনই নতুন ক্যাবিনেটের প্রথম সভা ডাকা হয়। পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত সেখানেই গৃহীত হয়। এছাড়া, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে তরুণ বিক্ষোভকারী বা জেন-জি'দের দাবিদাওয়ার বিষয়েও তুলে ধরেছেন নতুন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার দাবি, আগামী কয়েকদিনে ক্যাবিনেটে সদস্য বৃদ্ধির কথা বলেছেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ও সাবেক বিচারপতি কার্কি।

তথ্যসূত্র: খবর হাব

/এসকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী