হামাসকে যে কোনও স্থানে হামলার হুমকি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩০

হামাসের নেতারা যেখানেই অবস্থান করুক না কেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও হামলা চালানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ৯ সেপ্টেম্বর কাতারের দোহায় হামাসের কয়েকজন নেতাকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার ধারাবাহিকতায় এমন হুঁশিয়ারি দিলেন তিনি। ওই ঘটনায় উপসাগরীয় দেশগুলোতে নতুন করে উত্তেজনা দেখা দেয়।

নেতানিয়াহু এমন সময় এই বক্তব্য যখন আরব ও ইসলামিক রাষ্ট্রগুলোর শীর্ষ নেতারা কাতারের প্রতি সংহতি জানাতে দোহায় জরুরি সম্মেলনে বসেছেন।
সম্মেলনের খসড়া প্রস্তাবনায় বলা হয়েছে, ইসরায়েলের ওই হামলা এবং অন্যান্য বৈরী কর্মকাণ্ড আঞ্চলিক স্বাভাবিকীকরণের প্রচেষ্টা ও সহাবস্থানের সম্ভাবনাকে হুমকির মুখে ফেলছে।

সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ইসরায়েলের ওই পদক্ষেপকে 'কাপুরুষোচিত ও বিশ্বাসঘাতকতাপূর্ণ' বলে নিন্দা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এবং মিসর ও কাতারের মাধ্যমে উপস্থাপিত যুদ্ধবিরতির খসড়া যাচাই করতে দোহায় এসেছিলেন হামাসের নেতারা। সেখানেই হামলা চালিয়ে বসে ইসরায়েল।

হামাসের দাবি, ওই হামলায় তাদের পাঁচজন সদস্য নিহত হয়েছেন। তবে শীর্ষ নেতৃত্ব অক্ষত আছে।

হামলায় কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর এক সদস্যও প্রাণ হারান।

যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র কাতারকে লক্ষ্য করে ইসরায়েলের হামলায় উপসাগরীয় আরব দেশগুলো এক ছাতার নিচে অবস্থান নিয়েছে। এতে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণ নতুন করে চাপের মুখে পড়েছে।

জেরুজালেমে দায়িত্বরত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, দোহা হামলার ফলাফল নিয়ে এখনও চূড়ান্ত প্রতিবেদন আসছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, রুবিও ইসরায়েল সফর শেষে কাতার যাবেন।

গাজা সংকট সমাধানে কাতারকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়ে রুবিও বলেন, সমঝোতা সম্পন্ন হলে গাজায় আটক থাকা ৪৮ জন জিম্মির মুক্তি, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজার ভবিষ্যতকে উন্নত করার লক্ষ্য পূরণ করা সম্ভব হবে।

এদিকে, দোহায় পরিচালিত ইসরায়েলি হামলায় অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলকে সতর্ক থাকতে হবে মন্তব্য করে তিনি বলেন, আমার বার্তা হলো, হামাসকে মোকাবিলা করতে হবে, তবে কাতার যুক্তরাষ্ট্রের দুর্দান্ত এক মিত্র।

তথ্যসূত্র: রয়টার্স

/এসকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী