‘ভারত মাতা কি জয়’ স্লোগান না দেওয়ায় পেটানো হলো তিন মাদ্রাসা ছাত্রকে

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০১৬, ১১:২১আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১১:২৫
image

‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে অস্বীকার করার ‘অপরাধে’ তিন মাদ্রাসা ছাত্রকে পিটিয়েছে একদল লোক। তারা দিল্লির একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে নিশ্চিত করেছে পুলিশ।

শনিবার বিকেলে মাদ্রাসার পাশের মাঠে হাঁটতে গেলে একদল লোক ওই ছাত্রদের ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে বলে। ওই স্লোগান দিতে অস্বীকার করলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে এক ছাত্রের কাঁধ ভেঙে গেছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

আহত তিন মাদ্রাসা শিক্ষার্থী

হামলার ঘটনায় ছাত্ররা পুলিশ কন্ট্রোল রুমে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আহত অবস্থায় উদ্ধার করে। ছাত্ররা জানান, তাদের লাঠি দিয়ে পেটানো হয়।

পুলিশ জানায়, প্রথম বিবৃতিতে ওই হামলায় কাঁধ ভেঙে যাওয়া ছাত্র তাদের জানিয়েছিলেন, তাদের ‘জয় মাতা দি’ বলতে বলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে, দ্বিতীয় বিবৃতিতে তিনি নিশ্চিত করেন ওই লোকেরা তাদের ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে বলেছিলেন।

পুলিশ গতকাল একটি মামলা নথিবদ্ধ করেছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

উল্লেখ্য, ‘ভারত মাতা কি জয়’ স্লোগানটি বর্তমানে ভারতের রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সম্প্রতি এই স্লোগান না দেওয়ায় দেশটির বিভিন্নস্থানে হামলার ঘটনা ঘটেছে। এমনকি রাজ্যসভা থেকেও বহিষ্কৃত হন এক মুসলিম বিধায়ক। সূত্র: পিটিআই, এনডিটিভি।

/এসএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম