ইরান সমর্থিত ৪ গোষ্ঠীকে সন্ত্রাসী ঘোষণা করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫

যুক্তরাষ্ট্রের বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত হয়েছে ইরান সমর্থিত চারটি সশস্ত্র গোষ্ঠী। বুধবার (১৭ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, তালিকায় যুক্ত হওয়া সংগঠন চারটি হলো হারাকাত আল-নুজাবা, কাতায়েব সাইয়্যিদ আল-শুহাদা, হারাকাত আনসার আল্লাহ আল-আউফিয়া এবং কাতায়েব আল-ইমাম আলি।

এর আগে চারটি সংগঠনই বিশেষ তালিকাভুক্ত বৈশ্বিক সন্ত্রাসীর তালিকাভুক্ত ছিল। আর ২০২৩ সালে কাতায়েব সাইয়্যিদ আল-শুহাদা এই তালিকায় ছিল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে দাবি করেন, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জোট বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে। সাধারণত নিজেদের সম্পৃক্ততা আড়াল করতে ভুয়া নাম বা প্রক্সি গোষ্ঠীকে ব্যবহার করে এই ধরনের হামলা চালায় তেহরান।

ইরানকে রাষ্ট্র সমর্থিত সন্ত্রাসবাদ অর্থায়নের শীর্ষস্থানীয় দেশ হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানের সশস্ত্র গোষ্ঠীর পেছনে ইরানি মদদের অভিযোগ রয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

/এসকে/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি