কানাডার ইকালুইটে ৭ বছর পর গাড়ি ধোয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৫ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৫

কানাডার ইকালুইট শহরে গাড়ি ধোয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফলে সাত বছর পর বাসিন্দারা নিজেদের গাড়ি পানি দিয়ে পরিষ্কারের অনুমতি শর্তসাপেক্ষে ফিরে পাচ্ছেন।

শহরের প্রধান জলাধার লেক জেরালডিনের পানির স্তর রক্ষার জন্য ২০১৮ সালে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে জলাধারে পর্যাপ্ত পানির মজুদ থাকায় মঙ্গলবার অনুষ্ঠিত কাউন্সিল বৈঠকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

কাউন্সিল থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, গত তিন বছরে পানির চাহিদা ধারাবাহিকভাবে নিয়ন্ত্রণে আনা গেছে। এখন জলাধারে প্রায় ৬০০ দিনের জন্য পর্যাপ্ত পানি মজুদ আছে।

তবে যথেচ্ছ ব্যবহার করলে আবারও নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ। কাউন্সিলার অ্যাম্বার আগলুকার্ক বলেছেন, পানি সংরক্ষণ কিন্তু এখনও গুরুত্বপূর্ণ। সবাই যেন অতিরিক্ত ব্যবহার করে আবারও নিষেধাজ্ঞা জারি করতে আমাদের বাধ্য না করেন।

কর্তৃপক্ষের সিদ্ধান্তে স্বভাবতই খুশি হয়েছেন স্থানীয়রা। তেমনই একজন ইকালুইটবাসী অ্যান ক্রফোর্ড বলেন, সকালে শহরের সবাই এটা নিয়েই আলোচনা করছিল। আবার আমরা গাড়ি ধুতে পারব, এটা সত্যিই দারুণ খবর।

তবে পানি সংরক্ষণের গুরুত্ব নিয়েও তিনি সচেতন। ভবিষ্যতে পানি সংরক্ষণের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা কী হবে, সে নিয়েও কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছেন তিনি।

নগর কর্তৃপক্ষ বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, পানি সাশ্রয়ী বাসিন্দাদের সচেতনতা এবং শহরের পাইপলাইনের ফাঁটল মেরামতের ফলে পানি সরবরাহ পরিস্থিতি উন্নত হয়েছে। জলাধারের স্তর স্থিতিশীল হওয়ায় এবং নিয়মিত নজরদারি চালু থাকায় আমরা সামনের দিনগুলোতে পানির সরবরাহের স্থিতিশীলতা নিয়ে আশাবাদী।

পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: সিবিসি

/এসকে/
সম্পর্কিত
এরদোয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করবে নেতানিয়াহু
তুষারধসে দুই পর্বতারোহী নিহত, নিখোঁজ ১২
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
সর্বশেষ খবর
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আসকের নিন্দা ও উদ্বেগ
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আসকের নিন্দা ও উদ্বেগ
সংবিধান সংশোধন বা সংস্কার ব্যর্থ হলে দায় বিএনপির: মাহমুদুর রহমান মান্না
সংবিধান সংশোধন বা সংস্কার ব্যর্থ হলে দায় বিএনপির: মাহমুদুর রহমান মান্না
মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে লিটন, ‘আবহাওয়ার ওপর কারও নিয়ন্ত্রণ নেই’
মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে লিটন, ‘আবহাওয়ার ওপর কারও নিয়ন্ত্রণ নেই’
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!