নাইজেরিয়ার স্বর্ণখনি ধস, শতাধিক প্রাণহানির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২০

নাইজেরিয়ার জামফারা অঙ্গরাজ্যে স্বর্ণখনি ধসে কমপক্ষে ১০০ জন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বেঁচে ফেরা শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য জানান।

বৃহস্পতিবার মারু এলাকার কাদাউরি খনিতে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভূগর্ভে শতাধিক খনি শ্রমিক কাজ করছিলেন। এমন সময় খনির অংশ ধসে পড়ে। শুক্রবারও উদ্ধারকাজ চলমান ছিল।

স্থানীয় বাসিন্দা সানুসি আওয়াল জানান, ধসের সময় শতাধিক শ্রমিক খনিতে ছিলেন। এ পর্যন্ত অন্তত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শতাধিক মানুষের মধ্যে মাত্র ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ইসা সানি নামে আরেক শ্রমিক বলেন, আমাদের বেঁচে ফেরা ছিল অলৌকিক ঘটনার মতো। তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।

জামফারা স্টেট মাইনার্স অ্যাসোসিয়েশনের মুহাম্মাদু ইসা জানান, কয়েকজন উদ্ধারকর্মী ধ্বংসস্তূপ খুঁড়তে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। তবে ঘটনাটি নিয়ে পুলিশের তরফ থেকে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জামফারায় বহুদিন ধরেই অবৈধ খনন কাজ চলে আসছে। এসব খনি প্রায়ই সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকে। ফলে দুর্ঘটনার ছাড়াও সহিংসতা সেখানকার প্রায় নিয়মিত বিষয়।

তথ্যসূত্র: রয়টার্স

/এসকে/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের