দুর্নীতির অভিযোগ নয়, প্রমাণ দিন: অন্তর্বর্তী সরকারকে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৯

নেপালের সাবেক সরকারপ্রধান কে পি শর্মা ওলি বর্তমান সরকারের প্রতি চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, তার আমলে দুর্নীতির অভিযোগের সুস্পষ্ট প্রমাণ যেন জনগণের সামনে পেশ করা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) এক ভাষণে তিনি বলেন, জেন-জি’দের সরকার প্রমাণ ছাড়াই দুর্নীতির অভিযোগ তুলেছে। আমরা যদি দুর্নীতিগ্রস্তই ছিলাম, তবে কথা না বলে প্রমাণ দেখাক।

তার দাবি, সাবেক সরকার সর্বদা স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে অগ্রাধিকার দিয়েছে।

দেশের অতীতের শাসকদের কর্মকাণ্ড তুলে ধরে অলি বলেন, ১৯৯৪ সালে মনমোহন অধিকারীর নেতৃত্বাধীন সরকার জনকল্যাণমূলক কর্মসূচির জন্য জনপ্রিয় হয়েছিল। পরে সংবিধান প্রণয়নের পরের সরকারগুলো শান্তি প্রতিষ্ঠা, দুর্নীতি নিয়ন্ত্রণ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক উন্নয়নে কাজ করেছে।

তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দিন থেকেই ঘোষণা করেছিলাম, আমি দুর্নীতি নিজে করব না, কাউকে করতেও দেব না। সে অনুযায়ীই কাজ করেছি।

অলি বর্তমান প্রশাসনকে তার নেওয়া ‘ভালো সিদ্ধান্তগুলো’ জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। একইসঙ্গে দাবি করেন, সঠিক পথে দেশকে ফিরিয়ে আনতে সক্ষম একমাত্র ইউএমএল।

অতীতের অস্থিতিশীলতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, মাওবাদি সংঘাতের সময় দেশ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা তখন স্থিতিশীল এনেছিলাম। এখন আবার অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। কথিত জেন-জি কর্মীরা ঘরে বসে থাকলেও অন্যরা শিল্প লুট করছে, ঐতিহাসিক স্থাপনা সিংহ দরবার ও পার্লামেন্ট ভবনে ভাঙচুর করছে। এর পেছনে বিভিন্ন শক্তির ইন্ধন রয়েছে।

অলি আরও দাবি করেন, আমলাতন্ত্রের চাপ সামলে সুশাসন প্রতিষ্ঠার দিকেই মনোযোগ দিয়েছিল তার সরকার।

তথ্যসূত্র: দ্য খবর হাব ইংলিশ

/এসকে/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান