আইফোন কিনতে ভারতের ইনফ্লুয়েন্সারের ক্রাউড ফান্ডিং

আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৭

আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স কিনতে সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারীদের কাছে অনুদান চেয়েছেন এক ইনফ্লুয়েন্সার। এমন অদ্ভূত ক্রাউড ফান্ডিংয়ের আবেদন জানানো ওই নারীর নাম মাহি সিং, যিনি ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা। 

সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, তিন মাস আগে তার বাবা একটি আইফোন সিক্সটিন উপহার দিয়েছেন। তবে এখন আবার নতুন ফোন চাইলে বাবা সরাসরি অস্বীকৃতি জানান। 

অনুসারীদের উদ্দেশ্যে তিনি আবদার করে বলেন, আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স বাজারে এসেছে। এর রং আমার খুব ভালো লেগেছে। আমার জন্মদিন ২১ অক্টোবর, আমি চাই সেই উপলক্ষে এই ফোনটি পেতে। কিন্তু বাবা কিনে দিচ্ছেন না। আপনারা সবাই যদি এক, দুই বা তিন রূপি করে দেন, আমি ফোনটা কিনতে পারব। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব, আমার স্বপ্ন পূরণ হবে। ফোনটা আসলে আমার এত ভালো লেগেছে, আমি আপনাদের বলে বোঝাতে পারব না।

উল্লেখ্য, ভারতে এই ফোনের দাম প্রায় দেড় লাখ রূপি।

তার ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে সামাজিক মাধ্যমে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই মাহির সমালোচনা করে ‘অতিরিক্ত অধিকারবোধ’ দেখানোর অভিযোগ তোলেন। কেউ কেউ আবার মনে করছেন, এই ধরনের ক্রাউডফান্ডিং এখন আধুনিক যুগের এক নতুন প্রবণতা।

একজন মন্তব্য করেছেন, ফোন স্ক্রল করতে করতে যারা এমন ভিডিও দেখছেন, তারা সত্যিই এক, দুই রূপি পাঠাবেন। 

অন্য একজন বিদ্রূপ করে লিখেছেন, এরপর হয়তো মন্টে কার্লোতে চার বেডরুমের বিলাসবহুল ফ্ল্যাটের জন্য টাকা পাঠানোর আবদার করবে!

এদিকে, মাহি সিংয়ের পক্ষে দাঁড়ানোর লোকও পাওয়া গেছে। এক মন্তব্যে বলা হয়, ইউটিউবে ধনী ইনফ্লুয়েন্সাররা সুপার চ্যাট আর ক্রাউডফান্ডিং থেকে কোটি টাকা উপার্জন করেন, তখন কেউ প্রশ্ন তোলে না। কিন্তু দরিদ্র কেউ সাহায্য চাইলে সবার সমস্যা হয়। এ এক অদ্ভুত দ্বিচারিতা।

তথ্যসূত্র: এনডিটিভি 

/এসকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী