তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫, ১২:১৭আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১২:১৭

তিউনিসিয়ার উপকূলে বুধবার (২২ অক্টোবর) নৌকা ডুবে অন্তত ৪০ জন মারা গেছেন। আরোহীদের সবাই ছিলেন আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসী। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এই দুর্ঘটনাকে ওই অঞ্চলে চলতি বছরের সবচেয়ে মর্মান্তিক উল্লেখ করে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, প্রায় ৭০ জন আরোহী সমেতে নৌকাটি উপকূলীয় শহর মাহদিয়ার কাছে ডুবে যায়।

সশস্ত্র সংঘাত ও দারিদ্র্যের কশাঘাত থেকে বাঁচতে বৈধ এবং অবৈধ পথে আফ্রিকার বিভিন্ন দেশের মানুষই ভাগ্যের অন্বেষণে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করেন। এ যাত্রায় তিউনিসিয়া হচ্ছে ট্রানজিট পয়েন্ট।

সর্বশেষ ঘটনাটি অভিবাসন প্রত্যাশীদের নৌপথে দেশ ছাড়ার ঝুঁকি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। দুর্ঘটনাগুলোর কারণে অনিয়মিত ও অবৈধ অভিবাসনের পথের ওপর নজরদারি বৃদ্ধিতে চাপে থাকে উত্তর আফ্রিকার দেশগুলো।

/এসকে/
সম্পর্কিত
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ