গ্রহাণুর আঘাতে তৈরি হলোসিন যুগের বৃহত্তম খাদ চীনে

আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫, ১৩:২৯আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১৩:২৯

হলোসিন যুগের পর থেকে দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের চিনলিন ইমপ্যাক্ট ক্রেটারটিই পৃথিবীর বৃহত্তম খাদ। এটি ১১ হাজার ৭০০ বছরের বেশি পুরোনো। বুধবার (২২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে চায়না একাডেমি অব ইঞ্জিনিয়ারিং ফিজিক্স।

চিনলিন ইমপ্যাক্ট ক্রেটারটি আছে কুয়াংতোংয়ের তেছিং কাউন্টির নিচু পাহাড়ি অঞ্চলে। গবেষকরা স্থানীয় গ্রানাইটের রাসায়নিক আবহাওয়ার হার বিশ্লেষণের ওপর ভিত্তি করে অনুমান করছেন—প্রাথমিক থেকে মধ্য হলোসিন যুগে গ্রহাণুটি আঘাত করেছিল।

তাদের অনুসন্ধান সম্প্রতি ম্যাটার অ্যান্ড রেডিয়েশন অ্যাট এক্সট্রিমস জার্নালে প্রকাশিত হয়েছে।

গবেষণাপত্রের প্রধান লেখক এবং সেন্টার ফর হাই প্রেসার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাডভান্সড রিসার্চের গবেষক ছেন মিং জানান, ভূতাত্ত্বিক নমুনা পরীক্ষায় তারা খাদের মধ্যে শক্তিশালী শক ওয়েভের কারণে শিলা ও খনিজ পদার্থে ‘মেটামরফিজম’ নামের বিশেষ এক পরিবর্তনের প্রমাণ পেয়েছেন। এতে প্রমাণ হয় তুলনামূলক ছোট গ্রহাণুর আঘাতেই খাদটি তৈরি হয়েছিল।

ছেন বলেন, বিশ্বে আগে আবিষ্কৃত হলোসিন যুগের খাদগুলো আকারে ছোট। বেশিরভাগের ব্যাস ১০০ মিটারের কম। এর মধ্যে এতদিন সবচেয়ে বড় হিসেবে স্বীকৃত ছিল যে গর্ত, ওটার ব্যাস ৩০০ মিটার। চিনলিন গর্তের ব্যাস ৯০০ মিটার।

আকার দেখে গবেষকরা অনুমান করছেন, এখানে যে গ্রহাণু পড়েছিল, সেটার শক্তি ছিল ৬ লাখ টন টিএনটির সমান।

চীনের উত্তর-পূর্ব অঞ্চলে এমন আরও চারটি গর্ত রয়েছে।

তথ্যসূত্র: সিএমজি

/এসকে/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান