ওমরাহ ভিসার মেয়াদ কমালো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
৩১ অক্টোবর ২০২৫, ১৪:২১আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ১৪:২১

সৌদি আরবে ওমরাহ পালনে নতুন কিছু বিধি জারি করেছে দেশটির সরকার। এখন থেকে ওমরাহ ভিসার মেয়াদ তিন থেকে কমিয়ে একমাসে আনা হবে। পরের সপ্তাহেই নতুন সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে শুক্রবার (৩১ অক্টোবর) আল আরাবিয়া সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ওমরাহ ভিসার সংশোধিত নিয়ম অনুযায়ী, ইস্যু হওয়ার ৩০ দিনের মধ্যে যদি কোনও ব্যক্তি সৌদি আরবে প্রবেশের জন্য নাম নথিভুক্ত না করেন, তাহলে ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ভিসা ব্যবস্থাপনা সহজতর করা ও তীর্থযাত্রীদের প্রবেশ প্রক্রিয়া সহজ করার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, ওমরাহযাত্রীদের জন্য প্রক্রিয়া সহজ করা ও সেবার পরিধি বৃদ্ধি প্রচেষ্টার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তবে হজ করতে সৌদি আরবে পৌঁছানোর পর সেখানে থাকার মেয়াদ আগের মতই তিন মাস থাকবে। এতে কোনও পরিবর্তন হবে না।

ন্যাশনাল কমিটি ফর ওমরাহ অ্যান্ড ভিজিটের উপদেষ্টা আহমেদ বাজাইফার বলেন, ওমরাহ পালনকারীর চাপ সামলানোর জন্য মন্ত্রণালয়ের প্রস্তুতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশেষ করে গ্রীষ্মের মৌসুম শেষ হওয়া ও মক্কা ও মদিনায় তাপমাত্রা কমার পর ওমরাহ যাত্রীদের ভিড় বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছিল, সৌদি আরবের যে কোনও ধরনের ভিসাধারী এখন থেকে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন।

মন্ত্রণালয় জানায়, ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ই-ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, কাজেরভিসাসহ অন্যান্য ভিসাধারীরাও এখন থেকে ওমরাহ পালন করতে পারবেন।

/এসকে/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু