সিরিয়ার প্রেসিডেন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক
০৮ নভেম্বর ২০২৫, ০৯:২৪আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৯:২৪

সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার একই পদক্ষেপ নেওয়ার পরদিন শুক্রবার (৭ নভেম্বর) এই সিদ্ধান্ত জানায় ওয়াশিংটন ও লন্ডন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এছাড়া, শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সিরিয়ার সঙ্গে মাদকবিরোধী অভিযান, রাসায়নিক অস্ত্র নির্মূল ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারে কাজ করতে এবং সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পর বর্তমান সরকারের অগ্রগতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আল শারার পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওয়াশিংটন এবং লন্ডন। দুজনই এতদিন আইএস ও আল কায়েদা সংশ্লিষ্টতার অভিযোগে আর্থিক নিষেধাজ্ঞার আওতায় ছিলেন।

আগের দিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জানায়, হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও আল-কায়েদার মধ্যে সক্রিয় সম্পর্ক না থাকায় আল শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এদিকে, ইউরোপীয় ইউনিয়ন বলেছে, জাতিসংঘের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে তারাও পরবর্তী পদক্ষেপ নেবে।

গত ডিসেম্বরে বাশার আল-আসাদকে উৎখাতের পর ক্ষমতা গ্রহণ করেন আহমদ আল-শারা। সাবেক এইচটিএস নেতা আল শারা জানুয়ারি থেকে অন্তর্বর্তী সরকার পরিচালনা করছেন এবং বিশ্বশক্তিগুলোর সঙ্গে সিরিয়ার সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছেন।

চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে সাক্ষাৎ করবেন আল-শারা। এটি সম্পন্ন হলে, তা হবে সিরিয়ার প্রথম কোনও রাষ্ট্রপ্রধানের হোয়াইট হাউজে বৈঠক।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম