দক্ষিণ কোরিয়ায় বাজারে ঢুকে গেল ট্রাক, হতাহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২৫, ১৫:১৫আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১৫:১৬

দক্ষিণ কোরিয়ার একটি বাজারে ছোট ট্রাকের ধাক্কায় অন্তত দুজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। রাজধানী সিউল থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমের বুশেওন শহরের ওই বাজারে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ট্রাকটি ঢুকে পড়ে প্রায় দেড়শ মিটার এগিয়ে যায়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কোরিয়ার সম্প্রচারমাধ্যমে প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ক্রেতারা স্বাভাবিকভাবে বাজারে কেনাকাটা করছিলেন, এমন সময় নীল রঙের একটি ট্রাক দ্রুতগতিতে দোকানের সারির মাঝখান দিয়ে ছুটে এসে একটি দোকানে ধাক্কা মারে।

এক দমকল কর্মকর্তা টেলিভিশন ব্রিফিংয়ে জানান, ঘটনাস্থলে দুইজন ব্যক্তির হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

দমকল কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ট্রাকটি প্রথমে প্রায় ২৮ মিটার পিছনে গিয়ে হঠাৎ গতি বাড়িয়ে বাজারের দিকে ধেয়ে আসে। চালক দাবি করেছেন, আচমকা গতিবৃদ্ধির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশের বরাতে দেশটির সংবাদমাধ্যম ইয়োনহাপ জানায়, চালকের বয়স প্রায় ৬০ এর ঘরে এবং তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় চালক মাতাল ছিলেন না। ট্রাকটি এখন তদন্তকারীদের কাছে হস্তান্তর করা হবে, যাতে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ করা যায়।

/এসকে/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম