কলকাতার বড়বাজারে আগুনে ভস্মীভূত একাধিক দোকান

রক্তিম দাশ,কলকাতা
১৫ নভেম্বর ২০২৫, ১১:৩০আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১১:৩১

ভারতে কলকাতার বড়বাজারে অগ্নিকাণ্ডে একাধিক দোকান পুড়ে গেছে। শনিবার (১৫ নভেম্বর) ভোর পাঁচটার দিকে ১৭ নং এজরা স্ট্রিটের একটি ইলেকট্রিক পণ্যের দোকান থেকে আগুনের সূত্রপাত। সকাল ১০টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আগুন তখন পর্যন্ত নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ওই দোকানের দোতলায় প্রথম আগুন লেগেছিল। তখনই দমকল বাহিনীতে খবর দেওয়া হয়। তড়িঘড়ি দমকলের ছয়টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেও যায়।

তবে স্থানীয়দের একাংশের অভিযোগ, দমকলে খবর দেওয়া হলেও তারা পৌঁছাতে দেরি করেছে।

এদিকে আগুন লাগার চার ঘণ্টা পরেও নেভাতে ব্যর্থ হয় দমকল। এক ঘণ্টার মধ্যেই আগুন গ্রাস করে নেয় সম্পূর্ণ বিল্ডিংটিকে। এরপর উল্টোদিকের একটি সাদা বিল্ডিংয়ে আগুন ধরে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ঘটনাস্থলে ২০টি ইঞ্জিন রয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। ঘনবসতিপূর্ণ এলাকা এবং দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ক্রমাগত ছড়িয়ে পড়ছে। এছাড়া, দোকানের ভিতরে প্রচুর ইলেকট্রিক সামগ্রী থাকায়, সেগুলি ধুমধাম শব্দে ফাটছে।

এজরা স্ট্রিটে প্রায় তিনশ থেকে সাড়ে তিনশ দোকান রয়েছে। অনেক দোকানি ঘাড়ে করে জিনিসপত্র বাইরে এনে কিছুটা ক্ষতি কমানোর চেষ্টা করছিলেন। প্রথম যে ইলেকট্রিকের দোকানে আগুন লেগেছিল, সেই দোকানের মালিককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তার কয়েক কোটি টাকার সামগ্রী দোকানে রাখা ছিল বলে জানিয়েছেন। আশেপাশের দোকানগুলিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো এলাকায় বহু কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন সেখানকার ব্যবসায়ীরা।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম