যুক্তরাষ্ট্রে বাস স্টেশনে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০১৬, ১৫:৪০আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১৫:৪৩
image

বাসস্টেশনে বন্দুকধারীর হামলা হয় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি বাস স্টেশনে এক বন্দুকধারীর গুলিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। পরে পুলিশের পাল্টা গুলিতে ওই বন্দুকধারীও নিহত হন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ঘটনার দিন ওই বাস স্টেশনে ভার্জিনিয়ার অশ্বারোহী বাহিনীর সদস্যরা প্রশিক্ষণ নিচ্ছিলেন। সে সময় হঠাৎ এক বন্দুকধারী এসে ওই পুলিশ কর্মকর্তার ওপর গুলি চালান। পরে সেখানে উপস্থিত থাকা বাকি সহকর্মীরা বন্দুকধারীর ওপর গুলি চালালে তিনিও নিহত হন।
এ ঘটনায় দুজন পথচারী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের আঘাত গুরুতর নয় বলে জানানো হয়েছে।
এখনও বন্দুকধারীর নাম-পরিচয় জানায়নি পুলিশ।
ঘটনার পর রিচমন্ড বাসস্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম