প্রবল ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৫, ১১:৩৭আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১১:৪২

ভূমিকম্পের ধাক্কায় কেঁপে উঠেছে ভারতের কলকাতার বিভিন্ন অংশ। দেশটির সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সেখানে অনুভূত ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৭ বলে ধারণা করা হয়েছে।

এছাড়া, কোচবিহারেও টের পাওয়া গেছে কম্পনের রেশ। দক্ষিণ দিনাজপুরে টের পাওয়া গেছে ভূমিকম্প। মালদা ও নদিয়ার বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থা জানিয়েছে, কলকাতা এবং উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি অংশে কম্পন অনুভূত হয়েছে। ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিকাল সেন্টারের দাবি, কলকাতা-সহ গোটা রাজ্যেই প্রবল কম্পন অনুভূত হয়।

ইউএসজিএস জানিয়েছে, বাংলাদেশে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদীতে এবং ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ থেকে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ এবং এর কেন্দ্রস্থল নরসিংদী মাধবদী। ঢাকা থেকে এর দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার।

সূত্র নিউজ ১৮, এবিপি বাংলা, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম