গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে কায়রোতে হামাস প্রতিনিধিরা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর ২০২৫, ১৯:৪৯আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১৯:৪৯

গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করতে রবিবার (২৩ নভেম্বর) হামাসের একটি প্রতিনিধিদল কায়রো গেছেন। মিসর নিরাপত্তাবাহিনীর এক সদস্য এবং এক হামাস কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই হামাস সদস্য বলেন, ইসরায়েলের বারংবার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের বিষয়টি প্রতিনিধিরা তুলে ধরবেন।

মিশর ও কাতারের মধ্যস্থতায় মার্কিন প্রস্তাবের আলোকে গতমাসে হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে, প্রথম থেকেই চুক্তিটি যথেষ্ট নাজুক অবস্থায় রয়েছে। দুপক্ষই নিয়মিত পরস্পরের বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ এনেছে।

সর্বশেষ শনিবার গাজার একাধিক এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, গাজায় ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় মোতায়েন সেনাসদস্যের ওপর হামলা চালানোর উদ্দেশ্যে এক হামাস সদস্য প্রবেশ করে। এর জবাবে হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত পাঁচ জ্যেষ্ঠ হামাস সদস্য মারা গেছে।

এদিকে, গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

রবিবার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, শনিবারের হামলায় নিহতদের মধ্যে হামাসের এক স্থানীয় কমান্ডারও ছিলেন। তবে, ওই ব্যক্তির মৃত্যুর বিষয়ে হামাসের তরফ থেকে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

/এসকে/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান